বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চরভদ্রাসন আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনেআর্ন প্রকল্পের অবহিতকরণ সভা

ফরিদপুরের চরভদ্রাসনে আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনে আর্ন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে  অনুষ্ঠিত হয়। 

আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপজেলায় প্রকল্পটির বাস্তবায়ন করে চলেছন। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে বলে জানা গেছে।

এ অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জুলহাস হোসেন সৌরভ। 

সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মোল্লা। সভায় শুরুতে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে ভিডিও চিত্র প্রদর্শন করেন আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের উপজেলা ম্যানেজার শেখ মেহেদী হাসান।

সভাটি ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন প্রকল্পের উদ্যোক্তা উন্নয়নকর্মী মালা আক্তার। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সভাপতি মো. মোজাফফর হোসেন জাফর, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা সমাজসেবা

অফিসার জাহিদ তালুকদার, সাংবাদিক আব্দুস সবুর কাজল ও মোহাম্মদ মেজবাহ উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, আর্ন প্রকল্পের মাধ্যমে উপজেলার যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধি, বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণ প্রদান, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং নতুন উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি প্রশিক্ষণ শেষে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে যুবসমাজকে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে সহায়তা করবে এ প্রকল্প। বক্তারা আরও আশা প্রকাশ করেন, এ প্রকল্পের মাধ্যমে চরভদ্রাসন উপজেলার বেকার যুবক-যুবতীদের দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

চরভদ্রাসন আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনেআর্ন প্রকল্পের অবহিতকরণ সভা

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream