সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শাপলা চত্বরের ঘটনায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শাপলা চত্বরের ঘটনায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী
শাপলা চত্বরের ঘটনায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দলীয় দায় স্বীকার করেছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তবে তিনি ওই হত্যাকাণ্ডে নিজের সরাসরি সম্পৃক্ততা থাকার বিষয়টি অস্বীকার করেছেন।

সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মানবতাবিরোধী অপরাধের এই মামলায় নিজের জামিন আবেদনের শুনানিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের সামনে লতিফ সিদ্দিকী বলেন, “শাপলা চত্বরের ঘটনার সময় আমি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলাম। তৎকালীন দলের নেতা হিসেবে আমি আমার দায় স্বীকার করছি। তবে হত্যাকাণ্ডে আমি জড়িত ছিলাম না। বার্ধক্যের কারণে আমি জামিন চাইছি।”

এ সময় আদালতে হাজির করার প্রক্রিয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। হেলমেট পরিয়ে জোর করে আদালতে আনা এবং নির্যাতনের অভিযোগ তুললেও ট্রাইব্যুনাল এ বিষয়ে কোনো আদেশ দেননি।

মামলার শুনানির জন্য সোমবার দুপুর ১২টা ৫৫ মিনিটে গ্রেপ্তারকৃত ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং বেলা ২টায় শুনানি শুরু হয়। পূর্ববর্তী সমালোচনার প্রেক্ষিতে এবার আট আসামিকে পেছনে হাতকড়া, মাথায় হেলমেট ও শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে আনা হয়। তবে সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, শাহরিয়ার কবির ও সাংবাদিক ফারজানা রূপাকে এসব নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই হাজির করা হয়।

আদালতে হাজির করা অন্য আসামিদের মধ্যে ছিলেন হাসানুল হক ইনু, ডা. আবদুর রাজ্জাক, শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল এবং মোজাম্মেল হক বাবু। প্রত্যক্ষদর্শীদের মতে, আদালতে প্রবেশের সময় শামসুল হক টুকু ও আবদুল জলিল মণ্ডল কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করেন এবং জিয়াউল আহসান নীরবে মাথা নিচু করে প্রবেশ করেন।

আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল মামলার পরবর্তী শুনানি আগামী ২৩ নভেম্বর পর্যন্ত মুলতবি করেছেন। মুলতবির আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। উল্লেখ্য, এ মামলায় মোট ৪১ আসামির মধ্যে ১১ জন কারাগারে রয়েছেন।

গত ১২ নভেম্বর প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করেন। মামলায় আনা দুটি অভিযোগের প্রথমটিতে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যা এবং দ্বিতীয়টিতে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে।

এদিকে মানবতাবিরোধী অপরাধের আরেকটি পৃথক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানকেও সোমবার একইভাবে হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এপিবিএন ও নিয়মিত পুলিশের সমন্বয়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

শাপলা চত্বরের ঘটনায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream