সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

জয়বাংলা স্লোগান দেওয়ায় ভ্যানচালককে ধরে পুলিশের কাছে সোপর্দ করলেন যুবদল নেতাকর্মীরা

ফরিদপুরের সদরপুর উপজেলা যুবদলের মিছিল দেখে ইউসুফ মুন্সী নামে এক ভ্যানচালক ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন নেতাকর্মীরা।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা সদর বাজারের মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে।

আটক ইউসুফের (৪২) বাড়ি উপজেলা সদর ইউনিয়নের নয়রশি গ্রামে। তিনি ওই গ্রামের আ. রাজ্জাক মুন্সীর ছেলে। পেশায় ব্যাটারিচালিত অটোভ্যানচালক।

মিছিলের নেতৃত্ব দেওয়া যুবদল নেতা মুন্সী ইসারত বলেন, সারা দেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে উপজেলা সদরের কৃষ্ণপুর মোড় থেকে তাঁরা একটি মিছিল বের করেন। মিছিলটি মাদ্রাসা মোড়ে পৌঁছালে ইউসুফ বারবার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকেন। পরে তাঁকে আটক করে সদরপুর থানায় সোপর্দ করা হয়।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ বলেন, যুবদলের নেতাকর্মীরা ইউসুফ নামের এক আওয়ামী লীগ সমর্থককে থানায় সোপর্দ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তানভীর তুহিন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

জয়বাংলা স্লোগান দেওয়ায় ভ্যানচালককে ধরে পুলিশের কাছে সোপর্দ করলেন যুবদল নেতাকর্মীরা

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

ফরিদপুরের সদরপুর উপজেলা যুবদলের মিছিল দেখে ইউসুফ মুন্সী নামে এক ভ্যানচালক ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন নেতাকর্মীরা।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা সদর বাজারের মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে।

আটক ইউসুফের (৪২) বাড়ি উপজেলা সদর ইউনিয়নের নয়রশি গ্রামে। তিনি ওই গ্রামের আ. রাজ্জাক মুন্সীর ছেলে। পেশায় ব্যাটারিচালিত অটোভ্যানচালক।

মিছিলের নেতৃত্ব দেওয়া যুবদল নেতা মুন্সী ইসারত বলেন, সারা দেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে উপজেলা সদরের কৃষ্ণপুর মোড় থেকে তাঁরা একটি মিছিল বের করেন। মিছিলটি মাদ্রাসা মোড়ে পৌঁছালে ইউসুফ বারবার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকেন। পরে তাঁকে আটক করে সদরপুর থানায় সোপর্দ করা হয়।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ বলেন, যুবদলের নেতাকর্মীরা ইউসুফ নামের এক আওয়ামী লীগ সমর্থককে থানায় সোপর্দ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তানভীর তুহিন

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream