সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নোয়াখালীতে ১৬২ দিন পর কবর থেকে গৃহবধুর লাশ উত্তোলন

নোয়াখালী

নোয়াখালীর সুবর্ণচরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্যাতন, জোরপূর্বক গর্ভপাত ও চিকিৎসা অবহেলায় বিবি মরিয়ম নামের সেই গৃহবধূকে মৃত্যুর মুখে ঠেলে দেয়ার অভিযোগ উঠেছে শশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। পরবর্তীতে গৃহবধুর মৃত্যুর ঘটনায় তার স্বামীসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে গৃহবধূর পরিবার। সেই মামলার ঘটনায় ময়নাতদন্তের জন্য ১৬২ দিন পর গৃহবধুর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে চরবাটা ইউনিয়নের সেন্টার বাজার সওদাগর কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ আলীর উপস্থিতিতে মৃতদেহটি উদ্ধার করা হয়। আদালতের নির্দেশ মোতাবেক তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় ও অভিযোগ তদন্তে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গৃহবধূর মৃত্যুর পর তার বাবা মো. জামাল উদ্দিন বাদী হয়ে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত আসামীরা হলেন, গৃহবধুর স্বামী মো. ইয়াকুব আলী, গৃহবধূর শাশুড়ি লাইলী বেগম, শ্বশুর মো. হানিফ, ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক তোফায়েল আহমেদ হোসেন, ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার আরিফ ও ডায়াগনস্টিক সেন্টারের নার্স তাসলিমা। 

মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ৭ জুন বেলা ১১টায় শ্বশুর বাড়ির লোকজন লাইট হাউস ডায়াগনস্টিক সেন্টারে ডেলিভারীর জন্য ওই গৃহবধূকে নেওয়া হয়। যদিও তাকে নেওয়ার কথা ছিলো মে মাসের ২২তারিখে। সেখান থেকে রাতে কাউকে না জানিয়ে অ্যাম্বুলেন্স দিয়ে জেলা সদরে ওই গৃহবধূকে পাঠিয়ে দেয়া হয়। অবস্থার অবনতি হলে জেলা সদর থেকে ঢাকায় প্রেরণ করা হয়, পথেই ৮ জুন ভোর ৪টা ৪০ মিনিটের মধ্যে বিবি মরিয়ম মারা যায়। 

মামলার অভিযোগে বলা হয়েছে, যৌতুকের দাবিতে বিবি মরিয়মকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন অভিযুক্ত শ্বশুরবাড়ির লোকজন। গর্ভবতী থাকা অবস্থায় তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে অপচিকিৎসা ও অবহেলার মাধ্যমে তাঁর গর্ভপাত ঘটানো হয়। এসব ঘটনার ধারাবাহিকতায় তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন বাদী। 

বাদী জামাল উদ্দিনের অভিযোগ, তাঁর মেয়ের মৃত্যুর পিছনে নির্যাতন ও চিকিৎসা অবহেলার বিষয়টি অত্যন্ত গুরুত্ব বহন করে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং দায়ীদের বিচারের আওতায় আনতে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।

আদালতের আদেশ অনুযায়ী, গত ১ জুলাই ২০২৬ তারিখে মামলাটির শুনানি শেষে ভারপ্রাপ্ত বিচারক ফারজানা আক্তার বাদীর জবানবন্দি গ্রহণ করেন। দাখিল করা অভিযোগ ও কাগজপত্র পর্যালোচনা করে আদালত অভিযোগটি এজাহার হিসেবে রেকর্ড করে তদন্তের নির্দেশ দেন।

আদেশে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি এজাহার হিসেবে রেকর্ড, মৃত বিবি মরিয়মের সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন এবং তদন্ত শেষে পুলিশ প্রতিবেদন দাখিল করতে বলা হয়। এ ছাড়া আদেশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে এজাহার রেকর্ডসংক্রান্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটি নথিভুক্ত করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ উত্তোলন ও ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নোয়াখালীতে ১৬২ দিন পর কবর থেকে গৃহবধুর লাশ উত্তোলন

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream