বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
দুর্গাপূজার নিরাপত্তায় সীমান্তে ২০ প্লাটুন বিজিবি, ড্রোনে নজরদারি

দুর্গাপূজার নিরাপত্তায় সীমান্তে ২০ প্লাটুন বিজিবি, ড্রোনে নজরদারি

শারদীয় দুর্গাপূজা ঘিরে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজামণ্ডপে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হচ্ছে ২০ প্লাটুন বিজিবি সদস্য। এর মধ্যে কুষ্টিয়া বিজিবি ৮ প্লাটুন ও চুয়াডাঙ্গা বিজিবি ৭ প্লাটুন বিজিবি মোতায়ন করবে। নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি ড্রোনের মাধ্যমেও পর্যবেক্ষণ করা হবে। বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সীমান্তবর্তী ২৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে দুটি এবং সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ২২টি পূজামণ্ডপ রয়েছে। অন্যদিকে, কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রাশেদ কামাল রনি জানান, কুষ্টিয়া জেলা ও মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন আরও আট প্লাটুন বিজিবি সদস্য। এর মধ্যে সীমান্তবর্তী মণ্ডপে পাঁচ প্লাটুন এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের আশপাশে তিন প্লাটুন সদস্য দায়িত্বে থাকবেন। বিজিবি গুজবে কান না দেওয়া এবং সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ নজরে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে। সম্ভাব্য ঝুঁকি শনাক্ত ও সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হবে। বিডি-প্রতিদিন/এআইডি

বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া এক এএসআই ও এক কনস্টেবলকে দ্রুত ফেরত আনার বিষয়ে বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান। তিনি বলেন, বিএসএফের সঙ্গে আমাদের আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে। আমরা খুব শিগগির দুজন পুলিশ সদস্যকে ফেরত পাবো। প্রস্তুতি চলছে। তারা অক্ষত আছেন, তাদের কোনও ধরনের সমস্যা হয়নি। বিজিবির কর্মকর্তা বলেন, দায়িত্ব পালন করতে গেলে এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত হলেও অস্বাভাবিক নয়। তিনি বলেন, ওই এলাকায় পাহাড় ও জঙ্গলের সমাহার রয়েছে। কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার আওতাধীন শশীদল সীমান্তে এ ঘটনা ঘটেছে। দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। আমরা আশাবাদী, খুব শিগগির দুই দেশের মধ্যে বিনিময় প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে। এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে এক এএসআই ও এক কনস্টেবলকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্য হলেন এএসআই ইমরান ও কনস্টেবল রোহিত।

বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 

বিজিবির আটক ভারতীয় ট্যাবলেট ও পাতার বিড়ি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ছয় লাখ চার হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট ও পাতার বিড়ি উদ্ধার করেছে বিজিবি। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গরুরা মিস্ত্রিপাড়া কবরস্থান এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রাগপুর বিওপির একটি চৌকস টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় দুই হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৮০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ছয় লাখ চার হাজার ৪০০ টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অনুপ্রবেশ, চোরাচালান ও অবৈধ পারাপারসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজিবির আটক ভারতীয় ট্যাবলেট ও পাতার বিড়ি
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream