শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

দুর্গাপূজার নিরাপত্তায় সীমান্তে ২০ প্লাটুন বিজিবি, ড্রোনে নজরদারি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দুর্গাপূজার নিরাপত্তায় সীমান্তে ২০ প্লাটুন বিজিবি, ড্রোনে নজরদারি
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা ঘিরে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজামণ্ডপে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হচ্ছে ২০ প্লাটুন বিজিবি সদস্য। এর মধ্যে কুষ্টিয়া বিজিবি ৮ প্লাটুন ও চুয়াডাঙ্গা বিজিবি ৭ প্লাটুন বিজিবি মোতায়ন করবে। নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি ড্রোনের মাধ্যমেও পর্যবেক্ষণ করা হবে।

বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সীমান্তবর্তী ২৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে দুটি এবং সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ২২টি পূজামণ্ডপ রয়েছে।

অন্যদিকে, কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রাশেদ কামাল রনি জানান, কুষ্টিয়া জেলা ও মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন আরও আট প্লাটুন বিজিবি সদস্য। এর মধ্যে সীমান্তবর্তী মণ্ডপে পাঁচ প্লাটুন এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের আশপাশে তিন প্লাটুন সদস্য দায়িত্বে থাকবেন।

বিজিবি গুজবে কান না দেওয়া এবং সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ নজরে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে। সম্ভাব্য ঝুঁকি শনাক্ত ও সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হবে।

বিডি-প্রতিদিন/এআইডি

বিষয় : সীমান্ত দুর্গাপূজা বিজিবি মেহেরপুর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায় সীমান্তে ২০ প্লাটুন বিজিবি, ড্রোনে নজরদারি

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গাপূজা ঘিরে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজামণ্ডপে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হচ্ছে ২০ প্লাটুন বিজিবি সদস্য। এর মধ্যে কুষ্টিয়া বিজিবি ৮ প্লাটুন ও চুয়াডাঙ্গা বিজিবি ৭ প্লাটুন বিজিবি মোতায়ন করবে। নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি ড্রোনের মাধ্যমেও পর্যবেক্ষণ করা হবে।

বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সীমান্তবর্তী ২৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে দুটি এবং সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ২২টি পূজামণ্ডপ রয়েছে।

অন্যদিকে, কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রাশেদ কামাল রনি জানান, কুষ্টিয়া জেলা ও মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন আরও আট প্লাটুন বিজিবি সদস্য। এর মধ্যে সীমান্তবর্তী মণ্ডপে পাঁচ প্লাটুন এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের আশপাশে তিন প্লাটুন সদস্য দায়িত্বে থাকবেন।

বিজিবি গুজবে কান না দেওয়া এবং সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ নজরে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে। সম্ভাব্য ঝুঁকি শনাক্ত ও সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হবে।

বিডি-প্রতিদিন/এআইডি

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream