প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬
পত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
মো: রিজওয়ান হোসাইন, নওগাঁ প্রতিনিধি ||
নওগাঁ জেলার পত্নীতলা থানা পুলিশের মাদক বিরোধী সফল অভিযানে নিষিদ্ধ ৬০০ ( ছয়শত) পিচ ইয়াবা বড়িসহ একজন নেশা ব্যবসায়ী কে পাকড়াও করেছে প্রশাসন। নওগাঁ পুলিশ সুপার মহোদয়ের বিশেষ নির্দেশনায় অদ্যই ইং ২৬/১১/২০২৬ তারিখ দুপুর অনুমান ০১:৪৫ ঘটিকায় পত্নীতলা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে পত্নীতলা থানাধীন কৃষ্ণপুর ইউনিয়নের গোপীনগর এলাকা থেকে একজন কে আটক করা হয়। জানা যায়, আটককৃত আসামীর নাম, মোঃ সুমন (৩৫) পিতা- মোঃ ময়েন উদ্দিন, সাং-হলুদবিহার, ইউপি- বিলাশবাড়ী, থানা- বদলগাছী, জেলা- নওগাঁ। এসময় তার হেফাজত হতে ৬০০ (ছয়শত) পিচ ইয়াবা বড়ি উদ্ধার করার পর পত্নীতলা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম