পোশাকশিল্পে চলমান অস্থিরতা ও শ্রমিকদের আন্দোলন বন্ধে গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা অংশ নিয়েছেন। এছাড়া শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনও উপস্থিত রয়েছেন।
শ্রমিকদের আন্দোলন এবং পোশাক কারখানার চলমান অস্থিরতা নিরসনে গতকাল রোববার (১ নভেম্বর) প্রধানমন্ত্রী নির্দেশনা দেন। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই আজকের এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর আগে শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে।
শ্রমিকদের দাবি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। এ দাবিতে ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় এবং রাজধানীর প্রবেশপথগুলোতে আন্দোলন চলছে।
মতামত