সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ। রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে জামায়াত। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জামায়াতে ইসলামী। জামায়াত জানায়, বৈঠকে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, দুর্নীতি প্রতিরোধ, শিল্প-বাণিজ্যের উন্নয়ন, গণতন্ত্রের অগ্রগতি, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নসহ প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। জামায়াত আরও জানায়, ডেরেক লোহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার, সহযোগিতা সম্প্রসারণ এবং উভয় দেশের উন্নয়ন উদ্যোগে নতুন সম্ভাবনা তৈরির আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং এবং সিঙ্গাপুরের ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রির সাউথ এশিয়া ও সাব সাহারা আফ্রিকান ডিরেক্টরেটের কান্ট্রি অফিসার ম্রিথিনি টিজি গ্রিথারান উপস্থিত ছিলেন। এ ছাড়া জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান প্রমুখ উপস্থিত ছিলেন।

গার্মেন্টসের অস্থিরতা নিরসনে মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাকশিল্পে চলমান অস্থিরতা ও শ্রমিকদের আন্দোলন বন্ধে গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে এ বৈঠক শুরু হয়।বৈঠকে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা অংশ নিয়েছেন। এছাড়া শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনও উপস্থিত রয়েছেন।শ্রমিকদের আন্দোলন এবং পোশাক কারখানার চলমান অস্থিরতা নিরসনে গতকাল রোববার (১ নভেম্বর) প্রধানমন্ত্রী নির্দেশনা দেন। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই আজকের এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর আগে শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে। শ্রমিকদের দাবি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। এ দাবিতে ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় এবং রাজধানীর প্রবেশপথগুলোতে আন্দোলন চলছে।

গার্মেন্টসের অস্থিরতা নিরসনে মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে। রবিবার বিকাল ৪টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব সভায় ওঠার কথা রয়েছে। সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের জানান, বর্তমান সরকারের মেয়াদে আগারগাঁও পুরাতন বাণিজ্যমেলার মাঠে সচিবালয় স্থানান্তর করা হবে। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জানিয়েছিলেন, সচিবালয় স্থানান্তরের বিষয়টি নিয়ে প্রয়োজনীয় প্রাথমিক যাচাই-বাছাই ও প্রস্তুতিমূলক কাজ চলছে, যা অনুমোদনের জন্য আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠবে। মন্ত্রিসভা এ বিষয়ে সিদ্ধান্ত দিলে স্থানান্তরের মূল কার্যক্রম শুরু হবে। বিডি প্রতিদিন/এআরএ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক

পুতিনের সঙ্গে বৈঠক শেষে কিয়েভের পথে মার্কিন দূতরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চার বছরের বেশি সময় ধরে চলছে। এই যুদ্ধের অবসান নিয়ে বৈঠক করতে  জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ যুক্তরাষ্ট্রের দূত হিসেবে রাশিয়ায় গেছেন। ক্রেমলিনে স্থানীয় সময় শনিবার তাঁদের সঙ্গে বৈঠকে বসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন দুই দূতের রোববার প্রথমবারের মতো কিয়েভ সফরে যাওয়ার কথা রয়েছে। এএফপির প্রতিবেদনে জানা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আলোচনা পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে ওয়াশিংটন। এরই অংশ হিসেবে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশ তিন দিনের জন্য একে অপরের রাজধানীতে হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তাঁর জামাতা কুশনার ও ব্যবসায়িক সহযোগী উইটকফ ‘যুদ্ধ সমাপ্তির একটি প্রস্তাব’ নিয়ে মস্কো গেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে ক্রেমলিনের একটি বিশাল হলে মার্কিন দূতদের পুতিন বলেন, ‘প্রিয় সহকর্মীরা, মস্কোতে আপনাদের উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। পরিস্থিতি অবশ্যই সহজ নয়।’ পুতিন আরও বলেন, ‘তবে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করার আগে আমি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে আমার শুভকামনা ও কৃতজ্ঞতার কথা পৌঁছে দেওয়ার অনুরোধ করতে চাই।’ এমন এক সময়ে এ আলোচনা শুরু হলো, যখন দীর্ঘদিন ধরে চলা এই যুদ্ধে চলতি গ্রীষ্মে বেসামরিক মানুষের মৃত্যু ও হামলার ঘটনা বেড়েছে। পুতিন বারবার বলেছেন, পূর্ব ইউক্রেনের বাকি অংশ দখলের পরিকল্পনা মস্কোর রয়েছে। ২০২২ সালে শুরু হওয়া এ যুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন কয়েক লাখ মানুষ। বাস্তুচ্যুত হয়েছেন কোটি মানুষ। স্থানীয় সময় শনিবার ইউক্রেনে রাশিয়ার হামলায় কিয়েভের উপকণ্ঠসহ বিভিন্ন স্থানে অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। এ দিকে ক্রেমলিন জানিয়েছে, শনিবার মধ্যরাত থেকে তারা কিয়েভে হামলা চালাবে না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ও সর্বাধিনায়ক আজ শনিবার মধ্যরাত থেকে তিন দিনের জন্য কিয়েভে হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন।’ অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বলেছেন, তিনি ‘এখন থেকে’ সোমবার পর্যন্ত মস্কোয় হামলা বন্ধ রাখবেন। জেলেনস্কি এর আগে মার্কিন দূতদের সফরের সময় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন। পরে তিনি বলেন, তিনি মার্কিন দূতদের সঙ্গে কথা বলেছেন এবং কিয়েভও মস্কোয় হামলা চালাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে জেলেনস্কি বলেন, ‘এখন থেকে শনিবারের শেষ পর্যন্ত এবং রোববার ও সোমবার ইউক্রেন মস্কোয় হামলা থেকে বিরত থাকতে প্রস্তুত।’ জেলেনস্কি আরও জানান, তিনি মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং তাঁদের রোববার কিয়েভে পৌঁছানোর আশা করছেন। উইটকফ ও কুশনারের এটি হবে কিয়েভে প্রথম সফর। বিমানযোগে কিয়েভে যাওয়া অত্যন্ত অস্বাভাবিক ঘটনা হবে। কারণ, যুদ্ধের কারণে ২০২২ সাল থেকে ইউক্রেনের আকাশসীমা বন্ধ রয়েছে। সফররত রাষ্ট্রনেতা ও কর্মকর্তারা সাধারণত ট্রেনে করে সেখানে যাতায়াত করেন। ইউক্রেনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, রোববার কিয়েভে পৌঁছানোর কথা রয়েছে ওই দুই মার্কিন দূতের।

পুতিনের সঙ্গে বৈঠক শেষে কিয়েভের পথে মার্কিন দূতরা
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream