রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মিরপুরে শ্রমিকদের তাণ্ডব, আগুন দেওয়া হলো পুলিশ বক্সে


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মিরপুরে শ্রমিকদের তাণ্ডব, আগুন দেওয়া হলো পুলিশ বক্সে
মিরপুরে শ্রমিকদের তাণ্ডব, আগুন দেওয়া হলো পুলিশ বক্সে

রাজধানীর মিরপুর-১০ এলাকায় ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এতে সপ্তাহের প্রথম কর্মদিবসেই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন অফিসগামীসহ সাধারণ মানুষ।

শ্রমিকদের সড়ক থেকে সরাতে পুলিশ চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। অন্যদিকে, শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে মিরপুরের একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন তারা।

জানা গেছে, সকালে শ্রমিকরা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে সড়ক অবরোধ করেন। সকাল ১১টা পর্যন্ত পুলিশ তাদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। কিন্তু শ্রমিকরা অবরোধ না সরালে বেলা ১১টা ২০ মিনিটের দিকে অভিযান শুরু করে পুলিশ। এ ঘটনায় মিরপুর-১০ এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

মিরপুরের অবরোধে রাজধানীজুড়ে যানজট, ভোগান্তি চরমে বর্তমানে পুলিশ ও পোশাক শ্রমিকদের মধ্যে ধাওয়া পল্টা ধাওয়া চলছে। পুলিশ পোশাক শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে যাচ্ছে। 

মিরপুর ১০ থেকে ১৪ এবং পল্লবীর দিকে যেতে রাস্তায় অবস্থান করছেন পোশাক শ্রমিকরা। সেখানতে থেকে পুলিশ পোশাক শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

মিরপুর থানার কর্তব্যরত অফিসার এসআই হাফিজুল ইসলাম জানান, রাস্তা থেকে পোশাক শ্রমিকদের সরিয়ে দিতে কাজ করছে পুলিশ। 

বিষয় : রাজধানী মিরপুরে আগুন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০১ নভেম্বর ২০২৬


মিরপুরে শ্রমিকদের তাণ্ডব, আগুন দেওয়া হলো পুলিশ বক্সে

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর মিরপুর-১০ এলাকায় ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এতে সপ্তাহের প্রথম কর্মদিবসেই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন অফিসগামীসহ সাধারণ মানুষ।

শ্রমিকদের সড়ক থেকে সরাতে পুলিশ চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। অন্যদিকে, শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে মিরপুরের একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন তারা।

জানা গেছে, সকালে শ্রমিকরা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে সড়ক অবরোধ করেন। সকাল ১১টা পর্যন্ত পুলিশ তাদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। কিন্তু শ্রমিকরা অবরোধ না সরালে বেলা ১১টা ২০ মিনিটের দিকে অভিযান শুরু করে পুলিশ। এ ঘটনায় মিরপুর-১০ এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

মিরপুরের অবরোধে রাজধানীজুড়ে যানজট, ভোগান্তি চরমে বর্তমানে পুলিশ ও পোশাক শ্রমিকদের মধ্যে ধাওয়া পল্টা ধাওয়া চলছে। পুলিশ পোশাক শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে যাচ্ছে। 

মিরপুর ১০ থেকে ১৪ এবং পল্লবীর দিকে যেতে রাস্তায় অবস্থান করছেন পোশাক শ্রমিকরা। সেখানতে থেকে পুলিশ পোশাক শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

মিরপুর থানার কর্তব্যরত অফিসার এসআই হাফিজুল ইসলাম জানান, রাস্তা থেকে পোশাক শ্রমিকদের সরিয়ে দিতে কাজ করছে পুলিশ। 


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream