রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সিরাজদিখানে জমিতে ময়লা-আবর্জনা ফেলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

‎মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমিতে ময়লা-আবর্জনা ফেলা, পানি নিষ্কাশনের পাইপ স্থাপন, গালিগালাজ ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মো. মিরাজ হোসাইন (৪৫) নামে এক ব্যক্তি।

‎অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর সকালে জমি পরিষ্কারের জন্য শ্রমিক পাঠান অভিযোগকারী। সকাল সাড়ে ৮টার দিকে জমিতে গিয়ে তিনি দেখতে পান, অভিযুক্তরা তাঁর জমিতে ময়লা-আবর্জনা ও বিভিন্ন ধরনের বর্জ্য ফেলেছেন। এ ছাড়া অভিযুক্তদের বাড়ির ছাদের পানি নিষ্কাশনের পাইপ তাঁর জমির দিকে দেওয়া হয়েছে।

‎

‎বিষয়টি নিয়ে স্থানীয় কৃষকদের সঙ্গে আলোচনা করতে গেলে অভিযুক্তদের একজন তাঁকে অকারণে গালিগালাজ করেন এবং মারধরের উদ্দেশ্যে তেড়ে আসেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ সময় তাঁকে বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হয়। পরে একই দিন দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে অপর অভিযুক্ত মোবাইল ফোনে কল করে গালিগালাজ ও হুমকি দেন বলেও অভিযোগ করেন তিনি।
‎অভিযোগকারী জানান, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেও কোনো সমাধান না হওয়ায় তিনি থানায় লিখিত অভিযোগ দিতে বাধ্য হয়েছেন।
‎এ বিষয়ে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০১ নভেম্বর ২০২৬

সিরাজদিখানে জমিতে ময়লা-আবর্জনা ফেলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

‎মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমিতে ময়লা-আবর্জনা ফেলা, পানি নিষ্কাশনের পাইপ স্থাপন, গালিগালাজ ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মো. মিরাজ হোসাইন (৪৫) নামে এক ব্যক্তি।

‎অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর সকালে জমি পরিষ্কারের জন্য শ্রমিক পাঠান অভিযোগকারী। সকাল সাড়ে ৮টার দিকে জমিতে গিয়ে তিনি দেখতে পান, অভিযুক্তরা তাঁর জমিতে ময়লা-আবর্জনা ও বিভিন্ন ধরনের বর্জ্য ফেলেছেন। এ ছাড়া অভিযুক্তদের বাড়ির ছাদের পানি নিষ্কাশনের পাইপ তাঁর জমির দিকে দেওয়া হয়েছে।

‎

‎বিষয়টি নিয়ে স্থানীয় কৃষকদের সঙ্গে আলোচনা করতে গেলে অভিযুক্তদের একজন তাঁকে অকারণে গালিগালাজ করেন এবং মারধরের উদ্দেশ্যে তেড়ে আসেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ সময় তাঁকে বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হয়। পরে একই দিন দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে অপর অভিযুক্ত মোবাইল ফোনে কল করে গালিগালাজ ও হুমকি দেন বলেও অভিযোগ করেন তিনি।
‎অভিযোগকারী জানান, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেও কোনো সমাধান না হওয়ায় তিনি থানায় লিখিত অভিযোগ দিতে বাধ্য হয়েছেন।
‎এ বিষয়ে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

‎

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream