গত ইং ২৯/১০/২০২৬ তারিখ রাত ২২.৩০ ঘটিকার সময় মোবাইল ফোনের মাধ্যমে স্থানীয় লোকজন জানান যে, পোরশা থানাধীন ঘাটনগর ইউপিস্থ বড়গ্রাম মোড় থেকে বড়গ্রাম গড়াকান্দর গামী বড়গ্রাম শাহুপাড়া স্মৃতি সংঘ ক্লাবের সামনে পাকা রাস্তার উপর অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কালে ০৩ (তিন) জন ব্যক্তিকে স্থানীয় লোকজন এর সহায়তায় পোরশা থানা পুলিশ গ্রেফতার করে।
২৯/১০/২০২৬ তারিখ রাত ২৩:১০ ঘটিকার সময় উক্ত ঘটনাস্থলে উপস্থিত হইয়া স্থানীয় লোকজনের সহায়তায় উক্ত আসামীদের নিজ হেফাজতে গ্রহন করেন। উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামী ১। মোঃ ইউসুফ আলী (৩৮), পিতা-মৃত জিরফুদ্দিন, মাতা-মোসাঃ চানভানু, গ্রাম-শাহুপাড়া বড়গ্রাম, ডাকঘর-বড়গ্রাম, থানা-পোরশা, জেলা-নওগাঁ, ২। মোঃ ইমরান নাজিম (২৩), পিতা-মোঃ ফরহাদ হোসেন, মাতা-মোছাঃ আফরুজা, গ্রাম-তিলনা অনাথপুর, ডাকঘর-বেহতড়, থানা-সাপাহার, জেলা-নওগাঁ, ৩।
মোঃ ফারুক হোসেন (২৬), পিতা-মৃত মকবুল হোসেন, মাতা-মোছাঃ পারুল খাতুন, গ্রাম-বড়গ্রাম গড়াকান্দর, ডাকঘর-বড়গ্রাম, থানা-পোরশা, জেলা-নওগাঁগনদের দেহ তল্লাশি করিয়া তাহার পরিহিত লুঙ্গীর বাম কোচর হইতে আসামীগনের নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে সর্বমোট ৩২ (বত্রিশ) পিস Tapentadol Tablets 100 mg ট্যাবলেট, যাহার মূল্য ৯,৬০০/-(নয় হাজার ছয়শত) টাকা জব্দ করা হয়। আসামীগনের বিরুদ্ধে পোরশা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
মতামত