নানা আয়োজনে ফরিদপুরের সালথায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলা যুবদলের আয়োজনে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে কেক কাটা হয়। সমাবেশ শেষে একটি র্যালী বের করা হয়। র্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. এনায়েত হোসেন ও সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত, ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. শহিদুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি মনির মোল্লা, মনিরুজ্জামান হুমায়ুন খান, নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান হোসাইন, মাহফুজুর রহমান খান, মো. সাইফুল ইসলাম রিজু, ফরিদ হোসাইন, সাফিকুল ইসলাম, কালাম, সাজিদ মাতুব্বর, খোকন মাতুব্বর, আনিসুর রহমান তাজুল, রাসেল শেখ, মতিয়ার রহমান, জনি পারভেজ ও হাবিবুর রহমান হাবিব, সদস্য মিজান খান, সাইফুল ইসলাম, নাজিমুদ্দিন খান লিমন, মাসুদ পারভেজ, মামুন হোসেন, ইমরান হোসেন, তারিকুর রহমান সম্রাট, জুয়েল লস্কর, রনি ফকির, মনোয়ার হোসেন, ছায়দার আলী, রিপন মাতুব্বর, কাওসার মাতুব্বর, শিমুল মিয়া, মো. আবের আলী, ইয়াসিন মোল্লা, নুরুল ইসলাম মাতুব্বর, রাজিব মোল্লা, শাজাহান শরীফ, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রিংকু প্রমুখ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, বাংলাদেশের রাজনৈতিক একটি ইতিহাসে ঐতিহ্যের সংগ্রামের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। সেই সংগঠনের আপনারা গর্বিত সদস্য হয়েছেন। আপনাদের কিন্তু অনেক দায়িত্ব অনেক কর্তব্য রয়েছে। আমাদের অনেক আশা আকাঙ্খা প্রতীক্ষার মাধ্যমে সংগঠন হয়েছে। জাতীয়তাবাদী যুবদল হলো বিএনপির মূল চালিকাশক্তি। দীর্ঘ ৪৮ বছরে এই যুবদল অনেক আন্দোলন সংগ্রাম গৌরব ও ঐতিহ্যের ইতিহাস রয়েছে। ১৯৮১ সাল থেকে ৯০ সাল পর্যন্ত বাংলাদেশের স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের মুল চালিকাশক্তি ছিল যুবদল। বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকার একটি সমাবেশে বলেছিলেন যুবদল হলো আমার ডান হাত আর ছাত্র দল হলো আমার বাম হাত। এই জাতীয়তাবাদী যুবদল বিগত ফ্যাসিবাদ আমলে ১৭ বছরের সংগ্রাম সেই সংগ্রামে সারা বাংলাদেশে সকল সংগঠনের চাইতেও সর্বোচ্চ ত্যাগ হত্যা মামলা খেয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের যে নির্দেশ করবো কাজ গড়বো দেশ সবার আগে বাংলাদেশ এই কাজ করতে হয় তাহলে যুবদলের অগ্রণী ভূমিকা রাখতে হবে। এখানে কোনো চাঁদাবাজ দখলবাজ টেন্ডারবাজ থাকতে পারবে না। আপনারা সংগঠনের কাজ করুন সংগঠন আপনাদের দায়িত্ব নিবে। আপনার যদি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কে শক্তিশালী করতে পারেন আমি কথা দিতে পারি আমাদের নেত্রী শামা ওবায়েদ আপনাদের প্রত্যেকের দায়িত্বে নিবে।
মতামত