বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ডিএমপির অভিযানে সবচেয়ে বেশি গ্রেপ্তার মিরপুরে


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ডিএমপির অভিযানে সবচেয়ে বেশি গ্রেপ্তার মিরপুরে
ডিএমপির অভিযানে সবচেয়ে বেশি গ্রেপ্তার মিরপুর

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪৬টি মামলা দায়ের করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৫০ জন, তেজগাঁও বিভাগে ৭৩ জন, মতিঝিল বিভাগে ৬৩ জন, ওয়ারী বিভাগে ৫৫ জন, গুলশান বিভাগে ৫০ জন, লালবাগ বিভাগে ৪৭ জন, উত্তরা বিভাগে ৪৬ জন এবং রমনা বিভাগে ৩৬ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ ৪ জন এবং এসআরইউ বিভাগ ১ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে পুলিশ ৫ কেজি ২৫৫ গ্রাম গাঁজা, ২৩ হাজার ১৪৬ পিস ইয়াবা ও ৮০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করে। এ ছাড়া একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার, দুটি ওয়াকিটকি, ছয়টি মোবাইল ফোন, ৩৫০ কেজি স্ক্র্যাপ কেবল এবং একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।

বুধবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বিষয় : ডিএমপি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


ডিএমপির অভিযানে সবচেয়ে বেশি গ্রেপ্তার মিরপুরে

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪৬টি মামলা দায়ের করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৫০ জন, তেজগাঁও বিভাগে ৭৩ জন, মতিঝিল বিভাগে ৬৩ জন, ওয়ারী বিভাগে ৫৫ জন, গুলশান বিভাগে ৫০ জন, লালবাগ বিভাগে ৪৭ জন, উত্তরা বিভাগে ৪৬ জন এবং রমনা বিভাগে ৩৬ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ ৪ জন এবং এসআরইউ বিভাগ ১ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে পুলিশ ৫ কেজি ২৫৫ গ্রাম গাঁজা, ২৩ হাজার ১৪৬ পিস ইয়াবা ও ৮০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করে। এ ছাড়া একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার, দুটি ওয়াকিটকি, ছয়টি মোবাইল ফোন, ৩৫০ কেজি স্ক্র্যাপ কেবল এবং একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।

বুধবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream