শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মার্কিন কর্মকর্তাদের পরিবারসহ সৌদি আরব ছাড়ার নির্দেশ

নিরাপত্তাঝুঁকি বাড়তে থাকায় সৌদি আরব থেকে জরুরি দায়িত্বে নেই—এমন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৮ অক্টোবর) সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশন এক নিরাপত্তা সতর্কবার্তায় এ তথ্য জানায়।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী, হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় সৌদি আরবে মার্কিন কর্মীদের চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ওয়াশিংটন। একই সঙ্গে বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কায় বাড়ানো হয়েছে সতর্কতা।

মার্কিন মিশন জানায়, গত ২৩ অক্টোবর থেকেই সৌদি আরব ছাড়ার নির্দেশ কার্যকর হয়েছে। দেশটিতে কর্মরত মার্কিন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তাঝুঁকি বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়, হুতি বিদ্রোহীদের বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে। এসব হামলার কারণে যাতায়াত ব্যবস্থায়ও বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। পাশাপাশি সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সৌদি আরবের বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রেও মার্কিন সরকারি কর্মীদের ওপর বিধিনিষেধ আরোপ করেছে ওয়াশিংটন। এখন থেকে সৌদি আরবের যেকোনো বিমানবন্দর দিয়ে যাতায়াতের আগে তাদের বিশেষ অনুমতি নিতে হবে।

বিষয় : সৌদি আরব যুক্তরাষ্ট্র নিরাপত্তাঝুঁকি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

মার্কিন কর্মকর্তাদের পরিবারসহ সৌদি আরব ছাড়ার নির্দেশ

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

নিরাপত্তাঝুঁকি বাড়তে থাকায় সৌদি আরব থেকে জরুরি দায়িত্বে নেই—এমন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৮ অক্টোবর) সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশন এক নিরাপত্তা সতর্কবার্তায় এ তথ্য জানায়।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী, হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় সৌদি আরবে মার্কিন কর্মীদের চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ওয়াশিংটন। একই সঙ্গে বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কায় বাড়ানো হয়েছে সতর্কতা।

মার্কিন মিশন জানায়, গত ২৩ অক্টোবর থেকেই সৌদি আরব ছাড়ার নির্দেশ কার্যকর হয়েছে। দেশটিতে কর্মরত মার্কিন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তাঝুঁকি বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়, হুতি বিদ্রোহীদের বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে। এসব হামলার কারণে যাতায়াত ব্যবস্থায়ও বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। পাশাপাশি সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সৌদি আরবের বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রেও মার্কিন সরকারি কর্মীদের ওপর বিধিনিষেধ আরোপ করেছে ওয়াশিংটন। এখন থেকে সৌদি আরবের যেকোনো বিমানবন্দর দিয়ে যাতায়াতের আগে তাদের বিশেষ অনুমতি নিতে হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream