বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সহিংস কর্মকাণ্ডে জড়িতদের চাকরি না দেওয়ার সিদ্ধান্ত যোগী সরকারের

সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে ভারতের উত্তরপ্রদেশ সরকার। সরকার পরিবর্তনের দাবিতে সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সরকারি চাকরি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকার।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের চরিত্র যাচাইয়ের নিয়ম আরও কঠোর করা হয়েছে।

সম্প্রতি সরকার পরিবর্তনের দাবিতে একটি বিক্ষোভকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। এর পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে রাজ্য সরকার জানিয়েছে, শুধু রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে সরকারি চাকরির অযোগ্য ঘোষণা করা যাবে না। একইভাবে, কারও বিরুদ্ধে এফআইআর দায়ের হলেই কিংবা তদন্ত চলমান থাকলেই তাকে চাকরি থেকে বাদ দেওয়া যাবে না। এ ক্ষেত্রে সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ থাকতে হবে।

নতুন নিয়ম অনুযায়ী, প্রার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা সংশ্লিষ্ট পরিস্থিতি ও চরিত্র যাচাইয়ের নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে বিবেচনা করতে হবে। বিশেষ করে, সরকার পরিবর্তনের উদ্দেশ্যে সহিংস কর্মকাণ্ডে প্রার্থীর সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।

এর অর্থ, কোনো প্রার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে কিংবা তিনি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন—শুধু এ কারণে তার চাকরির আবেদন বাতিল করা যাবে না। বরং প্রার্থীর কর্মকাণ্ড ও সংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নিতে হবে।

রাজ্য সরকারের এ সিদ্ধান্তের ফলে উত্তরপ্রদেশে সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের চরিত্র যাচাইয়ে সহিংস কর্মকাণ্ডের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।

বিষয় : ভারত সরকারি চাকরি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সহিংস কর্মকাণ্ডে জড়িতদের চাকরি না দেওয়ার সিদ্ধান্ত যোগী সরকারের

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে ভারতের উত্তরপ্রদেশ সরকার। সরকার পরিবর্তনের দাবিতে সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সরকারি চাকরি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকার।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের চরিত্র যাচাইয়ের নিয়ম আরও কঠোর করা হয়েছে।

সম্প্রতি সরকার পরিবর্তনের দাবিতে একটি বিক্ষোভকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। এর পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে রাজ্য সরকার জানিয়েছে, শুধু রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে সরকারি চাকরির অযোগ্য ঘোষণা করা যাবে না। একইভাবে, কারও বিরুদ্ধে এফআইআর দায়ের হলেই কিংবা তদন্ত চলমান থাকলেই তাকে চাকরি থেকে বাদ দেওয়া যাবে না। এ ক্ষেত্রে সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ থাকতে হবে।

নতুন নিয়ম অনুযায়ী, প্রার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা সংশ্লিষ্ট পরিস্থিতি ও চরিত্র যাচাইয়ের নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে বিবেচনা করতে হবে। বিশেষ করে, সরকার পরিবর্তনের উদ্দেশ্যে সহিংস কর্মকাণ্ডে প্রার্থীর সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।

এর অর্থ, কোনো প্রার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে কিংবা তিনি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন—শুধু এ কারণে তার চাকরির আবেদন বাতিল করা যাবে না। বরং প্রার্থীর কর্মকাণ্ড ও সংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নিতে হবে।

রাজ্য সরকারের এ সিদ্ধান্তের ফলে উত্তরপ্রদেশে সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের চরিত্র যাচাইয়ে সহিংস কর্মকাণ্ডের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream