বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ডোমারের কেতকীবাড়িতে বিএনপির উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা

ছবি: প্রতিবেদক

‎নীলফামারীর ডোমার উপজেলার ২ নম্বর কেতকীবাড়ি ইউনিয়নে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কেতকীবাড়ি ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন বিএনপি পরিবারের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

‎কেতকীবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইমরান আলী রিমুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ১ নম্বর ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেতকীবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাওলা সোহাগ এবং বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুবায়দুল আলম জুয়েল।

‎সভায় প্রধান অতিথির বক্তব্যে রেয়াজুল ইসলাম কালু বলেন, মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসন এবং বিশেষ করে পুলিশ সুপার যুদ্ধ ঘোষণা করেছেন। আমরা তাদের এ উদ্যোগের সঙ্গে একাত্মতা পোষণ করছি। আগামী দিনে যেখানেই মাদক, সেখানেই অ্যাকশন এবং যেখানেই মাদক সেবন, সেখানেই আটক করা হবে। মাদকের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

‎আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, দেখি কে কতটুকু ভালোবাসা অর্জন করতে পারছে। আগামী দিনে মানুষ যখন বলবে, ‘বিএনপির এই ছেলেটা ভালো, বিএনপির এই লোকটির কাছে গেলে উপকার ও সহযোগিতা পাওয়া যায়, উন্নয়নের সহযোগিতা পাওয়া যায়’, ইনশাআল্লাহ সেই লোকটিকেই আমরা আগামীতে সমর্থন দেব।

‎সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও রাজনৈতিক নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

‎সভাপতির বক্তব্যে ইমরান আলী রিমুন বলেন, “যুবসমাজকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আসুন, সবাই মিলে মাদকমুক্ত কেতকীবাড়ি ইউনিয়ন গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করি।” 

‎মাদকবিরোধী এ আলোচনা সভায় কেতকীবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ডোমারের কেতকীবাড়িতে বিএনপির উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream