বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মিরপুরে অবৈধ সার মজুদের বিরুদ্ধে অভিযান



মিরপুরে অবৈধ সার মজুদের বিরুদ্ধে অভিযান

কুষ্টিয়ার মিরপুরে অবৈধভাবে সার মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৫০ বস্তা সার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই পক্ষকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, কৃষ্ণপুর গ্রামের বারেক মণ্ডলের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৫০ বস্তা সার উদ্ধার করা হয়। এ ঘটনায় বারেক মণ্ডলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট সার ডিলার প্রতিষ্ঠান মেসার্স চৌধুরী ব্রাদার্সের স্বত্বাধিকারী ফারহানা খান চৌধুরীকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং সার জব্দ করা হয়।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান ও মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কৃষি উপকরণের অবৈধ মজুদ ও অনিয়ম প্রতিরোধ এবং সারের সরবরাহ ও বাজারব্যবস্থা স্বাভাবিক রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। কৃষি উপকরণের অবৈধ মজুদ ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


মিরপুরে অবৈধ সার মজুদের বিরুদ্ধে অভিযান

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

কুষ্টিয়ার মিরপুরে অবৈধভাবে সার মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৫০ বস্তা সার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই পক্ষকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, কৃষ্ণপুর গ্রামের বারেক মণ্ডলের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৫০ বস্তা সার উদ্ধার করা হয়। এ ঘটনায় বারেক মণ্ডলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট সার ডিলার প্রতিষ্ঠান মেসার্স চৌধুরী ব্রাদার্সের স্বত্বাধিকারী ফারহানা খান চৌধুরীকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং সার জব্দ করা হয়।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান ও মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কৃষি উপকরণের অবৈধ মজুদ ও অনিয়ম প্রতিরোধ এবং সারের সরবরাহ ও বাজারব্যবস্থা স্বাভাবিক রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। কৃষি উপকরণের অবৈধ মজুদ ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream