বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে বাংলাদেশির বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের নির্বাচনে অবৈধভাবে ভোট দেওয়ার অভিযোগে মোহাম্মদ হাচিবুর রহমান (৩৩) নামে এক বাংলাদেশির বিরুদ্ধে মামলা হয়েছে। মেরিল্যান্ডের ডিস্ট্রিক্ট কোর্টের ইউএস অ্যাটর্নি অফিস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মেরিল্যান্ডের ইউএস অ্যাটর্নি কেলি ও. হেইস এবং এফবিআইয়ের বাল্টিমোর ফিল্ড অফিসের স্পেশাল এজেন্ট ইনচার্জ জিমি পল যৌথভাবে এ তথ্য প্রকাশ করেন।

মামলার নথি অনুযায়ী, মার্কিন নাগরিক না হয়েও হাচিবুর রহমান ২০২৪ সালের নভেম্বরের নির্বাচনে ভোট দেন বলে অভিযোগ উঠেছে। ওই নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচনের জন্য ভোটগ্রহণ করা হয়েছিল।

তবে মামলা দায়ের হওয়া মানেই তিনি অপরাধী, এমন নয়। আদালতে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত আইন অনুযায়ী তিনি নির্দোষ হিসেবে গণ্য হবেন।

অভিযোগ প্রমাণিত হলে হাচিবুর রহমান সর্বোচ্চ এক বছরের ফেডারেল কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন। তবে ফেডারেল অপরাধের ক্ষেত্রে প্রকৃত সাজা সাধারণত সর্বোচ্চ শাস্তির চেয়ে কম হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের সাজা নির্ধারণের নির্দেশিকা ও আইনের অন্যান্য বিধান বিবেচনায় নিয়ে ফেডারেল জেলা আদালতের বিচারক সাজা নির্ধারণ করবেন।

তদন্তে কাজের জন্য এফবিআইকে ধন্যবাদ জানিয়েছেন অ্যাটর্নি কেলি ও হেইস। পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (আইসিই) ওয়াশিংটন ফিল্ড অফিসের বাল্টিমোর কার্যালয়ের সহায়তারও প্রশংসা করেন তিনি। মামলাটি পরিচালনার দায়িত্বে থাকা সহকারী মার্কিন অ্যাটর্নি ফিলিপ মোৎসেকেও ধন্যবাদ জানান হেইস।

বিষয় : নির্বাচন বিশ্ব সংবাদ যুক্তরাষ্ট্র বাংলাদেশি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে বাংলাদেশির বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের নির্বাচনে অবৈধভাবে ভোট দেওয়ার অভিযোগে মোহাম্মদ হাচিবুর রহমান (৩৩) নামে এক বাংলাদেশির বিরুদ্ধে মামলা হয়েছে। মেরিল্যান্ডের ডিস্ট্রিক্ট কোর্টের ইউএস অ্যাটর্নি অফিস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মেরিল্যান্ডের ইউএস অ্যাটর্নি কেলি ও. হেইস এবং এফবিআইয়ের বাল্টিমোর ফিল্ড অফিসের স্পেশাল এজেন্ট ইনচার্জ জিমি পল যৌথভাবে এ তথ্য প্রকাশ করেন।

মামলার নথি অনুযায়ী, মার্কিন নাগরিক না হয়েও হাচিবুর রহমান ২০২৪ সালের নভেম্বরের নির্বাচনে ভোট দেন বলে অভিযোগ উঠেছে। ওই নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচনের জন্য ভোটগ্রহণ করা হয়েছিল।

তবে মামলা দায়ের হওয়া মানেই তিনি অপরাধী, এমন নয়। আদালতে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত আইন অনুযায়ী তিনি নির্দোষ হিসেবে গণ্য হবেন।

অভিযোগ প্রমাণিত হলে হাচিবুর রহমান সর্বোচ্চ এক বছরের ফেডারেল কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন। তবে ফেডারেল অপরাধের ক্ষেত্রে প্রকৃত সাজা সাধারণত সর্বোচ্চ শাস্তির চেয়ে কম হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের সাজা নির্ধারণের নির্দেশিকা ও আইনের অন্যান্য বিধান বিবেচনায় নিয়ে ফেডারেল জেলা আদালতের বিচারক সাজা নির্ধারণ করবেন।

তদন্তে কাজের জন্য এফবিআইকে ধন্যবাদ জানিয়েছেন অ্যাটর্নি কেলি ও হেইস। পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (আইসিই) ওয়াশিংটন ফিল্ড অফিসের বাল্টিমোর কার্যালয়ের সহায়তারও প্রশংসা করেন তিনি। মামলাটি পরিচালনার দায়িত্বে থাকা সহকারী মার্কিন অ্যাটর্নি ফিলিপ মোৎসেকেও ধন্যবাদ জানান হেইস।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream