নওগাঁর ধামইরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) ধামইরহাট উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্যে ধামইরহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ মাহবুবার রহমান চৌধুরী চপল বলেন, “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এমন পরিস্থিতিতে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানের আবির্ভাব ঘটে। পরবর্তী সময়ে তাঁর নেতৃত্বে বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে।”
তিনি দিবসটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে জাতীয় ঐক্য, গণতন্ত্র ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ মাহবুবার রহমান চৌধুরী চপল, ধামইরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেজোয়ান হোসেন রঞ্জু, পৌর বিএনপির সদস্য আজমল হোসেন চৌধুরী সাহান, পৌর মহিলা দলের সভানেত্রী বেলী খাতুন, সাধারণ সম্পাদক কাইফা খাতুন, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নার্গিস বানু, উমার ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুহেল হোসেন সুমন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও ধামইরহাট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আবির হাসান মিলন এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ সাঈদ বিন জাবেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মতামত