রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কুড়িগ্রামে বিকাশ ও রকেট লেনদেন এজেন্টকে কুপিয়ে ছিনতাই, আটক দুই

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কুড়িগ্রামে বিকাশ ও রকেট লেনদেন এজেন্টকে কুপিয়ে ছিনতাই, আটক দুই

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় বিকাশ ও রকেট লেনদেনের এজেন্টকে কুপিয়ে গুরুতর আহত করে মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ছিনতাই করা মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। 

শনিবার (০৭ নভেম্বর) দিবাগত রাতে ভুরুঙ্গামারী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন উপজেলার কামাত আঙ্গারিয়া গ্রামের মৃত শহিদুল আলমের ছেলে মো. শরিফুল আলম সোহাগ (৩৫) এবং নলেয়া গ্রামের মৃত রুহুল রব্বানীর ছেলে সোহেল রানা স্বপন (৩৬)।পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে বিকাশ ও রকেট লেনদেনের এজেন্ট নুর মোহাম্মদ (৩৯) কে আটক করে দূর্বৃত্তরা। এ সময়ে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মাথায় ও হাঁটুতে জখম হয়ে গুরুতর আহত হন তিনি। পরে হামলাকারীরা তার সাথে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। 

পরে বাড়িতে ফিরতে দেরি হওয়ায় সন্দেহ সৃষ্টি হয় পরিবারের সদস্যদের মধ্যে। এরপর তার খোঁজ নিতে গেলে বাড়ির সামনে রক্তাক্ত ও অচেতন অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়।

এ ঘটনায় ভুরুঙ্গামারী থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার। মামলার পর পুলিশ দ্রুত তদন্ত করে অভিযান পরিচালনা করে। অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এবং এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

পুলিশ জানায়, কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম) এর নির্দেশনায় ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

কুড়িগ্রামে বিকাশ ও রকেট লেনদেন এজেন্টকে কুপিয়ে ছিনতাই, আটক দুই

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream