রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কালাইয়ে রাতের আঁধারে ৪০তম বিসিএস শিক্ষা ক্যাডারের শতাধিক ফলজ গাছ কেটে দিল দুর্বৃত্তরা

জয়পুরহাটের কালাইয়ে রাতের আঁধারে ৪০তম বিসিএস শিক্ষা ক্যাডারের এক কর্মকর্তার বাগানের শতাধিক অপরিপক্ব ফলজ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। কেটে ফেলা গাছের মধ্যে রয়েছে লিচু, সুপারি, আম, ডালিমসহ বিভিন্ন প্রজাতির গাছ। এতে বাগান মালিকের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাতে উপজেলার মাত্রাই ইউনিয়নের উলিপুর ভেরেন্ডী গ্রামে ৪০তম বিসিএস শিক্ষা ক্যাডার ফজলে রাব্বির বাগানে এ ঘটনা ঘটে। সোমবার সকালে বাগানে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান তিনি। এ ঘটনায় ভুক্তভোগী বাগান মালিক কালাই থানায় মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন। ফজলে রাব্বি ওই গ্রামের আব্দুল মান্নান ফকিরের ছেলে।

বাগান মালিক ফজলে রাব্বি জানান, ৩৫ শতাংশ জমির ওপর গড়ে তোলা তাঁর বাগানে দুই থেকে তিন বছর বয়সী প্রায় ১০০টি লিচু, সুপারি, আম, ডালিমসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছ ছিল। রাতের আঁধারে দুর্বৃত্তরা গাছগুলো কেটে ফেলেছে। প্রতিটি গাছেই এবার ফল ধরার সম্ভাবনা ছিল। গাছগুলো কেটে ফেলায় তাঁর ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, এলাকার সবার সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে। কারও সঙ্গে পূর্বশত্রুতা বা কোনো বিরোধ নেই। এ কারণে কাদের সন্দেহ করবেন, তা বুঝতে পারছেন না। তবে তাঁর ধারণা, স্থানীয় কেউ জড়িত না থাকলে দূর থেকে এসে একসঙ্গে এতগুলো গাছ কেটে ফেলা সম্ভব নয়। সকালে থানায় ফোন করে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

একই গ্রামের বাসিন্দা আনিসুর রহমান বলেন, সমাজে চলতে গেলে মানুষের মধ্যে মনোমালিন্য বা মতবিরোধ হতেই পারে। তাই বলে এভাবে কারও বাগানের গাছ কেটে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, বাগান মালিক ফোন করে বিষয়টি জানালে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

কালাইয়ে রাতের আঁধারে ৪০তম বিসিএস শিক্ষা ক্যাডারের শতাধিক ফলজ গাছ কেটে দিল দুর্বৃত্তরা

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

জয়পুরহাটের কালাইয়ে রাতের আঁধারে ৪০তম বিসিএস শিক্ষা ক্যাডারের এক কর্মকর্তার বাগানের শতাধিক অপরিপক্ব ফলজ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। কেটে ফেলা গাছের মধ্যে রয়েছে লিচু, সুপারি, আম, ডালিমসহ বিভিন্ন প্রজাতির গাছ। এতে বাগান মালিকের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাতে উপজেলার মাত্রাই ইউনিয়নের উলিপুর ভেরেন্ডী গ্রামে ৪০তম বিসিএস শিক্ষা ক্যাডার ফজলে রাব্বির বাগানে এ ঘটনা ঘটে। সোমবার সকালে বাগানে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান তিনি। এ ঘটনায় ভুক্তভোগী বাগান মালিক কালাই থানায় মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন। ফজলে রাব্বি ওই গ্রামের আব্দুল মান্নান ফকিরের ছেলে।

বাগান মালিক ফজলে রাব্বি জানান, ৩৫ শতাংশ জমির ওপর গড়ে তোলা তাঁর বাগানে দুই থেকে তিন বছর বয়সী প্রায় ১০০টি লিচু, সুপারি, আম, ডালিমসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছ ছিল। রাতের আঁধারে দুর্বৃত্তরা গাছগুলো কেটে ফেলেছে। প্রতিটি গাছেই এবার ফল ধরার সম্ভাবনা ছিল। গাছগুলো কেটে ফেলায় তাঁর ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, এলাকার সবার সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে। কারও সঙ্গে পূর্বশত্রুতা বা কোনো বিরোধ নেই। এ কারণে কাদের সন্দেহ করবেন, তা বুঝতে পারছেন না। তবে তাঁর ধারণা, স্থানীয় কেউ জড়িত না থাকলে দূর থেকে এসে একসঙ্গে এতগুলো গাছ কেটে ফেলা সম্ভব নয়। সকালে থানায় ফোন করে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

একই গ্রামের বাসিন্দা আনিসুর রহমান বলেন, সমাজে চলতে গেলে মানুষের মধ্যে মনোমালিন্য বা মতবিরোধ হতেই পারে। তাই বলে এভাবে কারও বাগানের গাছ কেটে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, বাগান মালিক ফোন করে বিষয়টি জানালে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream