রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ময়মনসিংহ মেডিকেলে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডিওলজি দিবস উদযাপন

রোগীর সেবার মান ও নিরাপত্তা সমুন্নত রাখা’—এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে পালিত হয়েছে বিশ্ব রেডিওগ্রাফি ও আন্তর্জাতিক রেডিওলজি দিবস।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট (বারিট), ময়মনসিংহ জোন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের যৌথ উদ্যোগে সকালে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি হাসপাতালের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এতে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস, মেডিকেল কলেজের অধ্যক্ষ, বারিটের সেক্রেটারি মো. মনিরুজ্জামানসহ রেডিওলজি ও ইমেজিং বিভাগের কর্মকর্তা, চিকিৎসক এবং শিক্ষার্থীরা।

পরে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, আধুনিক চিকিৎসাব্যবস্থায় রোগ নির্ণয়ের ক্ষেত্রে রেডিওলজি ও ইমেজিং প্রযুক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই উন্নত ও নির্ভুল রোগ নির্ণয়ের পাশাপাশি রোগীদের রেডিয়েশনজনিত ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

ময়মনসিংহ মেডিকেলে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডিওলজি দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

রোগীর সেবার মান ও নিরাপত্তা সমুন্নত রাখা’—এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে পালিত হয়েছে বিশ্ব রেডিওগ্রাফি ও আন্তর্জাতিক রেডিওলজি দিবস।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট (বারিট), ময়মনসিংহ জোন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের যৌথ উদ্যোগে সকালে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি হাসপাতালের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এতে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস, মেডিকেল কলেজের অধ্যক্ষ, বারিটের সেক্রেটারি মো. মনিরুজ্জামানসহ রেডিওলজি ও ইমেজিং বিভাগের কর্মকর্তা, চিকিৎসক এবং শিক্ষার্থীরা।

পরে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, আধুনিক চিকিৎসাব্যবস্থায় রোগ নির্ণয়ের ক্ষেত্রে রেডিওলজি ও ইমেজিং প্রযুক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই উন্নত ও নির্ভুল রোগ নির্ণয়ের পাশাপাশি রোগীদের রেডিয়েশনজনিত ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream