রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বান্দরবান শহরের কসাইপাড়া ঝিরি থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার

বান্দরবান শহরের কাছে কসাইপাড়া এলাকার একটি ঝিরি থেকে মোঃ শরিফ (৩৩) নামের এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার স্থানীয়রা ঝিরিতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত শরিফ পেশায় রাজমিস্ত্রি ছিলেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে মরদেহের পরনের কাপড় থেকে ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশের ধারণা, মাদক সংক্রান্ত বিরোধ অথবা পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

বান্দরবান শহরের কসাইপাড়া ঝিরি থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

বান্দরবান শহরের কাছে কসাইপাড়া এলাকার একটি ঝিরি থেকে মোঃ শরিফ (৩৩) নামের এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার স্থানীয়রা ঝিরিতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত শরিফ পেশায় রাজমিস্ত্রি ছিলেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে মরদেহের পরনের কাপড় থেকে ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশের ধারণা, মাদক সংক্রান্ত বিরোধ অথবা পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream