শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

​নিজস্ব প্রতিবেদক, মনিরামপুর,যশোর:

যশোরের মণিরামপুরে অপসাংবাদিকতার প্রতিবাদে এবং এর সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে পৌরশহরের যশোর-সাতক্ষীরা মহাসড়কে মণিরামপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

​মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতাহার হোসেনের পরিচালনায় সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

​সমাবেশে সভাপতির বক্তব্যে মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান বলেন, "সাংবাদিকতা একটি মহান পেশা। কিন্তু কিছু কুচক্রী মহল হলুদ সাংবাদিকতা ও অপপ্রচারের মাধ্যমে এই পবিত্র পেশাকে কলঙ্কিত করছে। মণিরামপুরের সচেতন সমাজ ও সাংবাদিকরা এই অপতৎপরতা কোনোভাবেই মেনে নেবে না।"

​সংহতি প্রকাশ করে মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক মেয়র ও বারবার নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন বলেন, "সত্য প্রকাশ ও ন্যায়ের পক্ষে কলম সৈনিকদের পাশে রয়েছে দেশের গণতন্ত্রকামী জনগণ। অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইলিংয়ের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।"

​পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস তাঁর বক্তব্যে বলেন, "একটি কুচক্রী চক্র ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য অপপ্রচারে লিপ্ত রয়েছে। অবিলম্বে এসব অপসাংবাদিকদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।"

​হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের মণিরামপুর উপজেলা শাখার সভাপতি সন্তোষ স্বর বলেন, "সামাজিক সম্প্রীতি নষ্ট করতে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে কিছু লোক হলুদ সাংবাদিকতাকে হাতিয়ার করেছে। আজকের এই মানববন্ধন থেকে আমরা এই অপশক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"

​মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার শিক্ষক সমিতির মণিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মজিদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আলী, সিনিয়র সাংবাদিক অধ্যাপক আব্বাস উদ্দীন, দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শাহিনুর রহমান পান্না, ইলিয়াস হোসেন, জি এম ফারুক আলম, অধ্যাপক হোসাইন নজরুল হক, আসাদুজ্জামান রয়েল, সাংবাদিক ও শিক্ষক অশোক বিশ্বাস এবং প্রভাষক সঞ্জয় দে প্রমুখ।

​উপজেলা ও পৌর বিএনপি, ঝিকরগাছা, অভয়নগর ও কেশবপুর প্রেসক্লাব, বাংলাদেশ কম্পিউটার শিক্ষক সমিতি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী ও সাংবাদিকরা এই মানববন্ধনে অংশ নেন।

বিষয় : মণিরামপুরে অপসাংবাদিকতা প্রতিবাদ সমাবেশ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream