মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝিনাইদহের মহেশপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা আইসিটি কর্মকর্তা মাইনুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দুলাল উদ্দীন বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম খাঁন চুনু, সাংগঠনিক সম্পাদক সোহাগ খাঁন, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মহেশপুর থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব নুরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
মতামত