শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

দেশের সংকটময় মুহুর্তে জিয়া পরিবার দেশ ও মানুষের পাশে দাঁড়িয়েছে: এমপি কয়ছর আহমদ

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দেশের সংকটময় মুহুর্তে জিয়া পরিবার দেশ ও মানুষের পাশে দাঁড়িয়েছে: এমপি কয়ছর আহমদ

জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ প্রতিনিধি:

 সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি ও জিয়া পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে তাঁরা দেশ ও মানুষের পাশে দাঁড়িয়েছেন। ১৯৭৫ সালের বিশৃঙ্খল পরিস্থিতিতে সিপাহী-জনতা জিয়াউর রহমানের ওপর আস্থা রেখেছিলেন। বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে।

শনিবার বিকেল ৩টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন ঝিলমিল অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কয়ছর আহমদ বলেন, বাংলাদেশের স্বাধীনতার আগে ও পরে দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র হয়েছে। ১৯৭৫, ১৯৯০ সালসহ দীর্ঘ ১৭ বছর দেশকে নিয়ে ষড়যন্ত্র চলেছে। যখনই দেশবিরোধী চক্রান্ত হয়েছে, তখনই জিয়াউর রহমান, বিএনপি ও জিয়া পরিবার দেশের হাল ধরেছে।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েই দায়িত্ব শেষ করেননি, অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশকে স্বাধীন করতে ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্ব ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে সবাইকে দেশের কল্যাণে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন। উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর ও যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, ফারুক আহমেদ, নূর আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এটিএম হেলাল এবং জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য অজিত দাস, জয়কলস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইলিয়াছ মিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তোফায়েল আহমেদ, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবাদুর রহমান এবাদ, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মতিউর রহমান জায়গীরদার, পাথারিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আক্কাস মিয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত সূত্রধর, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল পারভেজ স্বাজন ও উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুল করিম মাসুম।

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয় : এমপি কয়ছর আহমদ জিয়া পরিবার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

দেশের সংকটময় মুহুর্তে জিয়া পরিবার দেশ ও মানুষের পাশে দাঁড়িয়েছে: এমপি কয়ছর আহমদ

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream