কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
বাংলাদেশে বসবাসরত একমাত্র মুসলিম নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী মণিপুরী মুসলিম বা পাঙাল সম্প্রদায়ের মণিপুরী ও বাংলা সাহিত্য চর্চার প্লাটফর্ম পাঙাল সাহিত্য সংসদের উদ্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৭ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় আদমপুর বাজারস্থ তেতইগাঁও মণিপুরী কালচারাল কমপ্লেক্সের হলরুমে সংগঠনের সভাপতি কবি ও লেখক সাজ্জাদুল হক স্বপনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক কবি হুমায়ুন রেজা সোহেলের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য।
বাংলা ও মণিপুরী ভাষার কবি ও লেখক, সুশীল সমাজ ও পাঙাল কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে অনাড়ম্বর এ অনুষ্ঠানে বাংলা একাডেমির ফেলো কবি এ কে শেরাম, লেখক ও গবেষক হাজী আব্দুস সামাদ এবং নাহারোল রাইটার্স ফোরাম, আসাম, ভারতের সভাপতি তাহির সাজবমকে স্ব স্ব ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে গুণীজনদের জীবনীপাঠ, স্মারক সংকলন 'খোন্থোক",কবি সাজ্জাদুল হক স্বপনের "পাঙাল নারী " প্রবন্ধগ্রন্থ ও কবি রওশন আরা বাঁশীর ক " শূন্যতারও ফুল ফুটে" কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচিত করেন প্রধান অতিথি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক লেখক ড. রাজমনি সিংহ, ত্রিপুরার স্বনামধন্য কবি ও লেখক এল.বীরমঙ্গল ও কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন।
মতামত