মোঃ মামুন মোল্লা, খুলনা অফিস:
মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনে বিশেষ অবদান রাখায় সাংবাদিক সাইফুল্লাহ তারেককে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
৬ নভেম্বর মাগরিব বাদ আলোকিত তারুণ্য ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটি ও গিলাতলা তরুণ সমাজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
সম্মাননা স্মারকে উল্লেখ করা হয়, এলাকার যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা এবং একটি সুন্দর, পরিচ্ছন্ন সমাজ গঠনে তাঁর সাহসী ও দূরদর্শী ভূমিকা প্রশংসনীয়। মাদকবিরোধী সামাজিক আন্দোলনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে খানজাহান আলী থানা বিএনপির সভাপতি ও সাবেক ছাত্রনেতা কাজী মিজানুর রহমান, খুলনা মহানগর ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান, খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, আটরা-গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, খানজাহান আলী থানা মহিলা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিরীন আক্তার, খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ বিল্লাল হোসেন, সদস্য সচিব মোঃ মাসুম বিল্লাহ ও যুগ্ম আহ্বায়ক মোল্লা ইমরান হোসেন, আটরা-গিলাতলা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জুয়েল হাসান, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সরদার মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ জিয়াউর রহমান এবং ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বাচ্চু শেখসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আয়োজকরা বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজনের পাশাপাশি সামাজিক সচেতনতা সাংবাদিক সাইফুল্লাহ তারেক বিশেষ ভূমিকা রেখে আসছেন । মাদকমুক্ত, সুন্দর ও আলোকিত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে তিনি কাজ করে যাচ্ছে উল্লেখ করেন।
মতামত