শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোঃ জালাল উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: 

"বাহান্ন সন ফুরফুরে মন, আয়রে ছুটে আয়, সম্ভাবনার জোসনা আনি, আঁধার দুনিয়ায়" এই স্লোগানকে সামনে রেখে ফুলকুঁড়ি আসর এর ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ফুলকুঁড়ি আসর, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার অধীন আম্রকানন শাখার আয়োজনে শাখা পরিচালক শাহরিয়া বিন মিজানুর এর সভাপতিত্বে ও সহকারি পরিচালক আসাদুল্লাহ আসাদ এর পরিচালনায় আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য ড. কেরামত আলী । 

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক মো: মাহবুব সরকার । বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, ফুলকুঁড়ি আসর আম্রকানন শাখার উপদেষ্টা মণ্ডলীর সভাপতি অধ্যাপক মো: আবুল বাশার, উপদেষ্টা অধ্যাপক আব্দুল মান্নান, প্রাক্তন কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক এন এম সিরাজ, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সদস্য ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদ, শিবগঞ্জ সাহিত্য মঞ্চের সভাপতি শাহ নেওয়াজ গামা ও সিকিউরিটি ইসলামী ব্যাংক কানসাট শাখার ব্যবস্থাপক মো: মেসবাউর রহমান । 

অনুষ্ঠানে বিভিন্ন সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফুলকুঁড়ি আসর কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ১০৫ জনের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও শিশুদের মেধার বিকাশ, সুস্থ সাংস্কৃতিক মনোভাব তৈরি, পড়ালিখায় মনোযোগ বাড়ানো ও মা-বাবার প্রতি সন্তানদের সম্মান প্রদান সহ বিভিন্ন বিষয়ে উৎসাহ মূলক বক্তব্য দেন বক্তারা ।

বিষয় : পুরস্কার বিতরণ শিবগঞ্জে ফুলকুঁড়ি আসর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

মোঃ জালাল উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: 

"বাহান্ন সন ফুরফুরে মন, আয়রে ছুটে আয়, সম্ভাবনার জোসনা আনি, আঁধার দুনিয়ায়" এই স্লোগানকে সামনে রেখে ফুলকুঁড়ি আসর এর ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ফুলকুঁড়ি আসর, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার অধীন আম্রকানন শাখার আয়োজনে শাখা পরিচালক শাহরিয়া বিন মিজানুর এর সভাপতিত্বে ও সহকারি পরিচালক আসাদুল্লাহ আসাদ এর পরিচালনায় আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য ড. কেরামত আলী । 

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক মো: মাহবুব সরকার । বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, ফুলকুঁড়ি আসর আম্রকানন শাখার উপদেষ্টা মণ্ডলীর সভাপতি অধ্যাপক মো: আবুল বাশার, উপদেষ্টা অধ্যাপক আব্দুল মান্নান, প্রাক্তন কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক এন এম সিরাজ, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সদস্য ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদ, শিবগঞ্জ সাহিত্য মঞ্চের সভাপতি শাহ নেওয়াজ গামা ও সিকিউরিটি ইসলামী ব্যাংক কানসাট শাখার ব্যবস্থাপক মো: মেসবাউর রহমান । 

অনুষ্ঠানে বিভিন্ন সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফুলকুঁড়ি আসর কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ১০৫ জনের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও শিশুদের মেধার বিকাশ, সুস্থ সাংস্কৃতিক মনোভাব তৈরি, পড়ালিখায় মনোযোগ বাড়ানো ও মা-বাবার প্রতি সন্তানদের সম্মান প্রদান সহ বিভিন্ন বিষয়ে উৎসাহ মূলক বক্তব্য দেন বক্তারা ।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream