শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোঃ জালাল উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: "বাহান্ন সন ফুরফুরে মন, আয়রে ছুটে আয়, সম্ভাবনার জোসনা আনি, আঁধার দুনিয়ায়" এই স্লোগানকে সামনে রেখে ফুলকুঁড়ি আসর এর ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ।বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ফুলকুঁড়ি আসর, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার অধীন আম্রকানন শাখার আয়োজনে শাখা পরিচালক শাহরিয়া বিন মিজানুর এর সভাপতিত্বে ও সহকারি পরিচালক আসাদুল্লাহ আসাদ এর পরিচালনায় আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য ড. কেরামত আলী । প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক মো: মাহবুব সরকার । বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, ফুলকুঁড়ি আসর আম্রকানন শাখার উপদেষ্টা মণ্ডলীর সভাপতি অধ্যাপক মো: আবুল বাশার, উপদেষ্টা অধ্যাপক আব্দুল মান্নান, প্রাক্তন কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক এন এম সিরাজ, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সদস্য ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদ, শিবগঞ্জ সাহিত্য মঞ্চের সভাপতি শাহ নেওয়াজ গামা ও সিকিউরিটি ইসলামী ব্যাংক কানসাট শাখার ব্যবস্থাপক মো: মেসবাউর রহমান । অনুষ্ঠানে বিভিন্ন সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফুলকুঁড়ি আসর কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ১০৫ জনের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও শিশুদের মেধার বিকাশ, সুস্থ সাংস্কৃতিক মনোভাব তৈরি, পড়ালিখায় মনোযোগ বাড়ানো ও মা-বাবার প্রতি সন্তানদের সম্মান প্রদান সহ বিভিন্ন বিষয়ে উৎসাহ মূলক বক্তব্য দেন বক্তারা ।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream