রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

‎ডোমারের চিলাহাটি থানা বাজার কিন্ডারগার্টেন স্কুলের নতুন ক্যাম্পাস উদ্বোধন

ছবি: প্রতিবেদক

‎নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি থানা বাজারে অবস্থিত থানা বাজার কিন্ডারগার্টেন স্কুলের নতুন ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

‎শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু ফিতা কেটে নতুন ক্যাম্পাসের উদ্বোধন ঘোষণা করেন।

‎এ উপলক্ষে নতুন ক্যাম্পাস প্রাঙ্গণে সুধীজন ও অভিভাবকদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক ও প্রিন্সিপাল আসাদ ইসলামের পিতা আলহাজ্ব আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মাসুম বিল্লাহ।

‎এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুল মাসুদ খোকন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন লালু , সাংবাদিক তোজাম্মেল হক মঞ্জু এবং পশ্চিম ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আশরাফুল আলম।

‎আলোচনা সভায় বক্তব্য দেন তোফাজ্জল হোসেন লালু, দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক তোজাম্মেল হক মঞ্জু এবং প্রতিষ্ঠানের পরিচালক ও প্রিন্সিপাল আসাদ ইসলাম।

‎উল্লেখ্য, ২০১৬ সালে প্রতিষ্ঠিত থানা বাজার কিন্ডারগার্টেন স্কুলে বর্তমানে ২৬০ জন শিক্ষার্থী ও ১৭ জন শিক্ষক রয়েছেন। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রয়েছে নিজস্ব পরিবহন ব্যবস্থা। পাশাপাশি নতুন ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীদের জন্য ক্যান্টিনের ব্যবস্থা ও নিজস্ব পরিবহনসহ অন্যান্য সুযোগ সুবিধা।

‎নতুন ক্যাম্পাসের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরিচালিত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

‎ডোমারের চিলাহাটি থানা বাজার কিন্ডারগার্টেন স্কুলের নতুন ক্যাম্পাস উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

‎নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি থানা বাজারে অবস্থিত থানা বাজার কিন্ডারগার্টেন স্কুলের নতুন ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

‎শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু ফিতা কেটে নতুন ক্যাম্পাসের উদ্বোধন ঘোষণা করেন।

‎এ উপলক্ষে নতুন ক্যাম্পাস প্রাঙ্গণে সুধীজন ও অভিভাবকদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক ও প্রিন্সিপাল আসাদ ইসলামের পিতা আলহাজ্ব আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মাসুম বিল্লাহ।

‎এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুল মাসুদ খোকন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন লালু , সাংবাদিক তোজাম্মেল হক মঞ্জু এবং পশ্চিম ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আশরাফুল আলম।

‎আলোচনা সভায় বক্তব্য দেন তোফাজ্জল হোসেন লালু, দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক তোজাম্মেল হক মঞ্জু এবং প্রতিষ্ঠানের পরিচালক ও প্রিন্সিপাল আসাদ ইসলাম।

‎উল্লেখ্য, ২০১৬ সালে প্রতিষ্ঠিত থানা বাজার কিন্ডারগার্টেন স্কুলে বর্তমানে ২৬০ জন শিক্ষার্থী ও ১৭ জন শিক্ষক রয়েছেন। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রয়েছে নিজস্ব পরিবহন ব্যবস্থা। পাশাপাশি নতুন ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীদের জন্য ক্যান্টিনের ব্যবস্থা ও নিজস্ব পরিবহনসহ অন্যান্য সুযোগ সুবিধা।

‎নতুন ক্যাম্পাসের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরিচালিত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

‎

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream