রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নির্বাচনের ফল বানচালের চেষ্টা নেতানিয়াহুর দলের

ইসরায়েলের সাধারণ নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতা ধরে রাখতে নতুন কৌশল হাতে নিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। আরব দলগুলোর বিরুদ্ধে অবৈধভাবে ভোটার ট্র্যাকিংয়ের অভিযোগ এনে নির্বাচনের চূড়ান্ত ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে আপিল করার ঘোষণা দিয়েছে দলটি।

লিকুদ পার্টির দাবি, সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে বিশেষ স্মার্টফোন অ্যাপের মাধ্যমে ভোটারদের গতিবিধি ও উপস্থিতি ট্র্যাক করে ভোট বাড়িয়েছে আরব দলগুলো। আর এই ‘অবৈধ প্রভাবের’ কারণেই নেতানিয়াহুর ডানপন্থি জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন থেকে বঞ্চিত হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে আগামী ১৭ নভেম্বরের মধ্যে জেরুজালেম জেলা আদালতে আনুষ্ঠানিকভাবে আপিল করার ঘোষণা দিয়েছে দলটি।

তবে স্বাধীন পর্যবেক্ষক সংস্থা ‘সিভিলিয়ান ইলেকশন গার্ড’ এই অভিযোগের বিপরীতে জানিয়েছে, ভোটারদের গতিবিধি ট্র্যাক করার এই নিষিদ্ধ অ্যাপটি নেতানিয়াহুর নিজেদের দল লিকুদ পার্টির কর্মীরাই সবচেয়ে বেশি (৩২%) ব্যবহার করেছে। এ ছাড়া নির্বাচনকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগে চলা দুটি প্রধান জালিয়াতির তদন্তও যথাযথ প্রমাণের অভাবে প্রায় ভেস্তে গেছে।

নির্বাচন কমিশন লিকুদ পার্টির এসব অভিযোগ আমলে না নিয়ে নির্বাচনের চূড়ান্ত ফলাফল রাষ্ট্রপতির দপ্তরে জমা দিয়েছে। ফলে ইসরায়েলের পার্লামেন্টে (নেসেট) ৬৭ জন সংসদ সদস্যের নিরঙ্কুশ সমর্থনে বিরোধী দল ‘য়াশার’-এর নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিতে চলেছেন প্রেসিডেন্ট আইজাক হারজোগ। যেখানে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে পার্লামেন্টে সমর্থন রয়েছে মাত্র ৪৬ জন সদস্যের।

সূত্র: টাইমস অব ইসরাইল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

নির্বাচনের ফল বানচালের চেষ্টা নেতানিয়াহুর দলের

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream