রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মনোহরদীতে এ্যাবের বোরো ধানের বীজ ও সরিষা বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নরসিংদীর মনোহরদীতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কৃষকদের মাঝে বোরো ধান ও সরিষার উন্নত মানের বীজ বিতরণ করা হয়েছে। ‘এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (এ্যাব)-এর উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।

রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় শুকুন্দী নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুকুন্দী নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এ. বি. এম. মাহমুদুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর সদস্য সচিব ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— নরসিংদী জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুল ইসলাম আপেল, সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্স, মনোহরদী উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুরুজ মিয়া,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন ভূঁইয়া উজ্জ্বল, মনোহরদী পৌরসভা কৃষকদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ।

একই দিন বিকেলে বীরগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় দফায় কৃষকদের মাঝে বীজ বিতরণ করা হয়। কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হোসেন খসরুর সভাপতিত্বে এই অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব। একই অতিথিবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহসিন কবীর।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিবান্ধব সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এবং প্রান্তিক কৃষকদের সার্বিক সহযোগিতার লক্ষ্যে এই প্রণোদনামূলক বীজ বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই উদ্যোগ দেশের খাদ্য উৎপাদনে এবং কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আলোচনা শেষে অতিথিবৃন্দ ২ হাজার কৃষকদের হাতে বোরো ধান ও সরিষার বীজ তুলে দেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

মনোহরদীতে এ্যাবের বোরো ধানের বীজ ও সরিষা বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

নরসিংদীর মনোহরদীতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কৃষকদের মাঝে বোরো ধান ও সরিষার উন্নত মানের বীজ বিতরণ করা হয়েছে। ‘এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (এ্যাব)-এর উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।

রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় শুকুন্দী নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুকুন্দী নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এ. বি. এম. মাহমুদুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর সদস্য সচিব ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— নরসিংদী জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুল ইসলাম আপেল, সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্স, মনোহরদী উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুরুজ মিয়া,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন ভূঁইয়া উজ্জ্বল, মনোহরদী পৌরসভা কৃষকদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ।

একই দিন বিকেলে বীরগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় দফায় কৃষকদের মাঝে বীজ বিতরণ করা হয়। কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হোসেন খসরুর সভাপতিত্বে এই অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব। একই অতিথিবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহসিন কবীর।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিবান্ধব সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এবং প্রান্তিক কৃষকদের সার্বিক সহযোগিতার লক্ষ্যে এই প্রণোদনামূলক বীজ বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই উদ্যোগ দেশের খাদ্য উৎপাদনে এবং কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আলোচনা শেষে অতিথিবৃন্দ ২ হাজার কৃষকদের হাতে বোরো ধান ও সরিষার বীজ তুলে দেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream