রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নেত্রকোণায় নানা আয়োজনের ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

‘করব সমবায়, গড়ব দেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণায় নানা আয়োজনে মধ্যদিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে । 

সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের হলরুমে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক অহিদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুন এবং জেলা সমবায় কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে ব্যক্তি, পরিবার, সমাজ তথা দেশের সামগ্রিক সমৃদ্ধি অর্জন সম্ভব। এককভাবে যে কাজ করা কঠিন বা অসম্ভব, সম্মিলিত উদ্যোগে সমবায়ের মাধ্যমে তা সহজেই বাস্তবায়ন করা যায়। দেশের আর্থসামাজিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে সমবায়ের গুরুত্ব অপরিসীম। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সমবায় সংগঠনের প্রতিনিধি ও সমবায়ীরা অংশগ্রহণ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

নেত্রকোণায় নানা আয়োজনের ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

‘করব সমবায়, গড়ব দেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণায় নানা আয়োজনে মধ্যদিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে । 

সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের হলরুমে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক অহিদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুন এবং জেলা সমবায় কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে ব্যক্তি, পরিবার, সমাজ তথা দেশের সামগ্রিক সমৃদ্ধি অর্জন সম্ভব। এককভাবে যে কাজ করা কঠিন বা অসম্ভব, সম্মিলিত উদ্যোগে সমবায়ের মাধ্যমে তা সহজেই বাস্তবায়ন করা যায়। দেশের আর্থসামাজিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে সমবায়ের গুরুত্ব অপরিসীম। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সমবায় সংগঠনের প্রতিনিধি ও সমবায়ীরা অংশগ্রহণ করেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream