রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

লক্ষ্মীপুরে জাতীয় সমবায় দিবস পালিত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

লক্ষ্মীপুরে জাতীয় সমবায় দিবস পালিত

করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ এ প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে লক্ষ্মীপুরে ৫৫ তম সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে জেলা সমবায় দপ্তরের উদ্যোগে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভার মিলিত হয়। আলোচনা সভার পূর্বে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয়/ সমবায় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মো: আবু তারেক,জেলা সমবায় অফিসার মোহাম্মদ বিল্লাল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান, পরিদর্শক ওমর ফারুক, তত্ত্ববায় সমবায় সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর নিজাম উদ্দিন, অগ্রণী গর্ন্ধব্যপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, এ্যাড: মাহামুদুল হক সুজন বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের দেশে সমবায় কর্মকান্ড চালু করা হয়। সমবায় মানে হচ্ছে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। এর মাধ্যমে দেশের গ্রামীণ অর্থনৈতিক চাকা সমৃদ্ধ হয়েছে।

 আগামিতেও দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে সমবায় সমিতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় সমবায়ে নিবন্ধীত বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream