“করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস/২৬ উদযাপন করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং সফল সমবায়ীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. জাহিদ হাসান। সমবায় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা বিধু ভূষণ রায় ।
উপজেলা সমবায় অফিসার বিধু ভূষণ রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হাসান,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান হাসু, সদস্যসচিব আব্দুল মান্নান মুকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন সরকার, উপজেলা জামায়াতের আমির আব্দুল মালেক, সেক্রেটারি আব্দুর রহমান, পুলিশ উপ-পরিদর্শক শাহ আলম, উপজেলা এনসিপির সদস্য সচিব আব্দুল লতিফ এবং শিক্ষক গোলাম মর্তুজা বকুল প্রমূখ।
মতামত