" করব সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাকেরগঞ্জে জাতীয় সমবায় দিবস ২০২৬ উপলক্ষে বর্নাঢ্য র্যালী, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ নভেম্বর রবি বার এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে র্যালী, আলোচনা সভা ও শ্রেষ্ট সমবায়ীদের মাঝে সন্মাননা পুরস্কার দেওয়া হয়।
উপজেলা অডিটরিয়াম মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল হোসেন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভুমি) অভ্রজ্যোতি বড়াল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার( শাহিন) সহ বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও কর্মকর্তা বৃন্দ।
অনুষ্ঠানে বাকেরগঞ্জ উপজেলার সমবায় কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরে স্বাগত বক্তব্য দেন সমবায় কর্মকর্তা সাইদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার ( ভুমি) অভ্রজ্যোতি বড়াল বলেন, সমাজে নিজেকে সামাজিক ভাবে প্রতিষ্ঠিত করতে সমবায়ের বিকল্প নাই। আর্থ সামাজিক মুক্তির জন্য সমবায় একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। তিনি বলেন, বর্তমানে বাকেরগঞ্জ উপজেলায় ১৫ ধরনের সমবায় কার্যক্রম চালু আছে, এবং ৩২৬ টি সমবায় সমিতি ও ৩৮৯০৯ জন সদস্য রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, সমবায় সমিতির মাধ্যমে সমাজ উন্নয়ন করা সম্ভব, একার পক্ষে যে কাজ গঠন করা যায় না,সমবায় ভিত্তিতে সেই কাজ অল্প পুঁজিতে চালু করা যায়। তিনি বলেন এজন্য সবাইকে সমমনা সম্পন্ন ব্যক্তি হতে হবে। শুধু কাগজে কলমে সমবায়ে প্রসার না রেখে বাস্তবে এর পরিধি আর বিস্তৃত করতে হবে।
পরে উপজেলায় সমবায় কার্যক্রমের ওপর অবদান রাখার জন্য শ্রেষ্ট সমবায়ীদের মাঝে সন্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়।
মতামত