নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি এ প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে লক্ষ্মীপুরে ০৮ নভেম্বর (রোববার) জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো: আবু তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা, জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ কামাল হোসেন।
আলোচনা সভার শুরুতে মোহাম্মদ কামাল হোসেন স্বাগত বক্তব্যে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন এবং প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়। সভায় জানানো হয় ২০২২ সালের বিবিএস জরীপ অনুযায়ী জেলায় ১৫ বছরের নীচে বাল্য বিবাহের হার ৪.৫%। ১৮ বছরের নীচে বাল্য বিবাহের হার ৫০.৯%। বেকারত্বের হার ৩৯ শতাংশ। দারিদ্রের হার ১৫ দশমিক ৬ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশী দারিদ্রের হার উপকূলীয় রামগতি উপজেলায় ২৫ দশমিক ৯ শতাংশ।
মতামত