রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শেরপুরের ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের,আহত ২

শেরপুরের ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে হোসাইন আলম (৩০)নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় সুজন মিয়া (১৮) ও শিহাব(১৮) নামে আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।

‎রবিবার ( ৮নভেম্বর)  দুপুরে উপজেলার পশ্চিম সন্ধ্যাকুড়া এলাকার সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে।

‎‎নিহত হোসাইন আলম উপজেলার তাওয়াকোচা গ্রামের গুঞ্জার আলীর ছেলে। আহত সুজন মিয়া একই গ্রামের ইন্তাজ আলীর ছেলে এবং শিহাব করিম আলীর ছেলে।

‎‎প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিম সন্ধ্যাকুড়া এলাকার সীমান্ত সড়ক দিয়ে ধান মাড়াইকলটি নিয়ে যাওয়ার সময় সেটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে হতাহতের ঘটনা ঘটে।

‎পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিকুর রহমান হোসাইন আলমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

‎‎ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

শেরপুরের ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের,আহত ২

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

শেরপুরের ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে হোসাইন আলম (৩০)নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় সুজন মিয়া (১৮) ও শিহাব(১৮) নামে আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।

‎রবিবার ( ৮নভেম্বর)  দুপুরে উপজেলার পশ্চিম সন্ধ্যাকুড়া এলাকার সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে।

‎‎নিহত হোসাইন আলম উপজেলার তাওয়াকোচা গ্রামের গুঞ্জার আলীর ছেলে। আহত সুজন মিয়া একই গ্রামের ইন্তাজ আলীর ছেলে এবং শিহাব করিম আলীর ছেলে।

‎‎প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিম সন্ধ্যাকুড়া এলাকার সীমান্ত সড়ক দিয়ে ধান মাড়াইকলটি নিয়ে যাওয়ার সময় সেটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে হতাহতের ঘটনা ঘটে।

‎পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিকুর রহমান হোসাইন আলমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

‎‎ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream