রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বাউফলে জাতীয় সমবায় দিবস পালিত



বাউফলে জাতীয় সমবায় দিবস পালিত
বাউফলে জাতীয় সমবায় দিবস পালিত

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদের মিনি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা ফেরদৌস মো. হানিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা জাকির হোসেন ও পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি নুরুল আলম।

উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক ইকবালের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সোনালী সকাল সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের নির্বাহী পরিচালক মো. দেলোয়ার হোসেন, শামীম ও রেজাউল করিমসহ অন্যরা।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য সমবায় কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


বাউফলে জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদের মিনি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা ফেরদৌস মো. হানিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা জাকির হোসেন ও পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি নুরুল আলম।

উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক ইকবালের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সোনালী সকাল সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের নির্বাহী পরিচালক মো. দেলোয়ার হোসেন, শামীম ও রেজাউল করিমসহ অন্যরা।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য সমবায় কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream