রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নাইক্ষ্যংছড়িতে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজার মতবিনিময়

৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জনাব জাবেদ রেজা।

মতবিনিময় সভায় সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় জাবেদ রেজা সনাতনী ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জসিম উদ্দিন তুষার, চনুমং, মাওসেতুং তঞ্চঙ্গ্যা, এডভোকেট উম্যাসিং, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু রিটল বিশ্বাস, জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন জনি, সেলিম রেজা ও পৌর বিএনপির নেতা এম আইয়ুব খান।

সভায় জাবেদ রেজা বলেন, বিএনপি সব ধর্মের মানুষের অধিকারে বিশ্বাসী। বাংলাদেশে সকল ধর্মের মানুষ মিলেমিশে থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। সনাতনী সম্প্রদায়সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে।

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বান্দরবানের ঐতিহ্য। এই সম্প্রীতি ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সনাতনী ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এ মতবিনিময়ের জন্য জাবেদ রেজাকে ধন্যবাদ জানান এবং সকল ধর্মের মানুষের সহাবস্থান কামনা করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

নাইক্ষ্যংছড়িতে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজার মতবিনিময়

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জনাব জাবেদ রেজা।

মতবিনিময় সভায় সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় জাবেদ রেজা সনাতনী ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জসিম উদ্দিন তুষার, চনুমং, মাওসেতুং তঞ্চঙ্গ্যা, এডভোকেট উম্যাসিং, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু রিটল বিশ্বাস, জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন জনি, সেলিম রেজা ও পৌর বিএনপির নেতা এম আইয়ুব খান।

সভায় জাবেদ রেজা বলেন, বিএনপি সব ধর্মের মানুষের অধিকারে বিশ্বাসী। বাংলাদেশে সকল ধর্মের মানুষ মিলেমিশে থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। সনাতনী সম্প্রদায়সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে।

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বান্দরবানের ঐতিহ্য। এই সম্প্রীতি ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সনাতনী ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এ মতবিনিময়ের জন্য জাবেদ রেজাকে ধন্যবাদ জানান এবং সকল ধর্মের মানুষের সহাবস্থান কামনা করেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream