শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মণিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মণিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোহাম্মদ বাবুল আকতার, মণিরামপুর (যশোর):

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যশোরের মণিরামপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে ঐক্য ও দেশপ্রেমের চেতনা ধারণ করে সবাইকে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) আবদুল আহাদ বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের দেশপ্রেম, জাতীয় ঐক্য ও দায়িত্ববোধের শিক্ষা দেয়। তরুণ প্রজন্মকে দেশের সঠিক ইতিহাস জানতে এবং গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করতে হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান শান্ত, সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক, সাধারণ সম্পাদক খলিলুর রহমান এবং বিএনপি নেতা সন্তোষস্বর।

বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষায় দিবসটির গুরুত্বের কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এদিকে উপজেলা প্রশাসনের পাশাপাশি মণিরামপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগেও দিবসটি পালিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজেও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়।

বিষয় : বিপ্লব ও সংহতি দিবস পালিত মণিরামপুর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


মণিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

মোহাম্মদ বাবুল আকতার, মণিরামপুর (যশোর):

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যশোরের মণিরামপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে ঐক্য ও দেশপ্রেমের চেতনা ধারণ করে সবাইকে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) আবদুল আহাদ বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের দেশপ্রেম, জাতীয় ঐক্য ও দায়িত্ববোধের শিক্ষা দেয়। তরুণ প্রজন্মকে দেশের সঠিক ইতিহাস জানতে এবং গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করতে হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান শান্ত, সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক, সাধারণ সম্পাদক খলিলুর রহমান এবং বিএনপি নেতা সন্তোষস্বর।

বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষায় দিবসটির গুরুত্বের কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এদিকে উপজেলা প্রশাসনের পাশাপাশি মণিরামপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগেও দিবসটি পালিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজেও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream