শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

একই শহরে দুই মঞ্চে বিএনপির দুই পক্ষের কর্মসূচি পালন


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

একই শহরে দুই মঞ্চে বিএনপির দুই পক্ষের কর্মসূচি পালন

আবুল হাসনাত শামীম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ শহরে একই সময়ে পৃথক দুটি স্থানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপির দুই পক্ষ।

শনিবার বিকেল ৩টায় পৃথক আলোচনা সভার আয়োজন করে তারা। 


শহরের পৌরপার্ক মাঠে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্য সচিব রফিকুল ইসলামের নেতৃত্বাধীন অংশ আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন গোলাম জাকারিয়া। প্রধান অতিথি ছিলেন সদস্য সচিব রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আইনজীবী রফিকুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক মহা. হায়াত উদ্দৌলা।

অন্যদিকে একই সময়ে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে আলোচনা সভা করে অন্য পক্ষ। এতে নেতৃত্ব দেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ এবং সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আসরাফি পাপিয়া।

জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হারুনুর রশীদ। প্রধান বক্তা ছিলেন সৈয়দা আসিফা আসরাফি পাপিয়া।

একই সময়ে পৃথক স্থানে দুই পক্ষের কর্মসূচি পালনের মধ্য দিয়ে নেতা কর্মীসহ সাধারণ মানুষের মাঝে চাঁপাইনবাবগঞ্জ বিএনপির বিভক্তি আবারও স্পষ্ট হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


একই শহরে দুই মঞ্চে বিএনপির দুই পক্ষের কর্মসূচি পালন

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

আবুল হাসনাত শামীম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ শহরে একই সময়ে পৃথক দুটি স্থানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপির দুই পক্ষ।

শনিবার বিকেল ৩টায় পৃথক আলোচনা সভার আয়োজন করে তারা। 


শহরের পৌরপার্ক মাঠে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্য সচিব রফিকুল ইসলামের নেতৃত্বাধীন অংশ আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন গোলাম জাকারিয়া। প্রধান অতিথি ছিলেন সদস্য সচিব রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আইনজীবী রফিকুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক মহা. হায়াত উদ্দৌলা।

অন্যদিকে একই সময়ে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে আলোচনা সভা করে অন্য পক্ষ। এতে নেতৃত্ব দেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ এবং সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আসরাফি পাপিয়া।

জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হারুনুর রশীদ। প্রধান বক্তা ছিলেন সৈয়দা আসিফা আসরাফি পাপিয়া।

একই সময়ে পৃথক স্থানে দুই পক্ষের কর্মসূচি পালনের মধ্য দিয়ে নেতা কর্মীসহ সাধারণ মানুষের মাঝে চাঁপাইনবাবগঞ্জ বিএনপির বিভক্তি আবারও স্পষ্ট হয়েছে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream