শনিবার রাজবাড়ীর কালুখালীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে ।
দিসবটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম।
সভায় কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা কামাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাইমুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ লুৎফর রহমান খান, সাধারণ সম্পাদক এড. রকিবুল হাসান রুমা, সহ-সভাপতি আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মতামত