রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ঝালকাঠির নলছিটিতে পুলিশের হাত থেকে ছাত্রলীগ নেতাকে ছিনতাই, গাড়ি ভাঙচুরের অভিযোগ


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঝালকাঠির নলছিটিতে পুলিশের হাত থেকে ছাত্রলীগ নেতাকে ছিনতাই, গাড়ি ভাঙচুরের অভিযোগ
ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক ছাত্রলীগ নেতাকে আটক করার পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের গাড়িতে ভাঙচুর এবং দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের শারীরিকভাবে আঘাতের হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে। আকস্মিক এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

রোববার (৮ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার দপদপিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গ্রেফতারি পরোয়ানাভুক্ত দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সিরাজ মোল্লাকে আটক করতে অভিযান চালায়। সিরাজ মোল্লা দপদপিয়া এলাকার মৃত রজব আলী মোল্লার ছেলে।

অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। তবে থানায় নেওয়ার পথে পুলিশের দলটি বাধার মুখে পড়ে। অভিযোগ রয়েছে, এ সময় আটক ব্যক্তির আত্মীয়-স্বজন ও স্থানীয় কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে পুলিশের কাজে বাধা দেন। একপর্যায়ে পুলিশের গাড়িতে ভাঙচুর চালিয়ে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় আটক সিরাজ মোল্লাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যান তারা।

ঘটনার খবর পেয়ে ওসির নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

নলছিটি থানার ওসি তৌহিদ হোসেন জানান, পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া পলাতক আসামিকে গ্রেফতারে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


ঝালকাঠির নলছিটিতে পুলিশের হাত থেকে ছাত্রলীগ নেতাকে ছিনতাই, গাড়ি ভাঙচুরের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

ঝালকাঠির নলছিটিতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক ছাত্রলীগ নেতাকে আটক করার পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের গাড়িতে ভাঙচুর এবং দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের শারীরিকভাবে আঘাতের হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে। আকস্মিক এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

রোববার (৮ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার দপদপিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গ্রেফতারি পরোয়ানাভুক্ত দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সিরাজ মোল্লাকে আটক করতে অভিযান চালায়। সিরাজ মোল্লা দপদপিয়া এলাকার মৃত রজব আলী মোল্লার ছেলে।

অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। তবে থানায় নেওয়ার পথে পুলিশের দলটি বাধার মুখে পড়ে। অভিযোগ রয়েছে, এ সময় আটক ব্যক্তির আত্মীয়-স্বজন ও স্থানীয় কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে পুলিশের কাজে বাধা দেন। একপর্যায়ে পুলিশের গাড়িতে ভাঙচুর চালিয়ে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় আটক সিরাজ মোল্লাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যান তারা।

ঘটনার খবর পেয়ে ওসির নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

নলছিটি থানার ওসি তৌহিদ হোসেন জানান, পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া পলাতক আসামিকে গ্রেফতারে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream