দেশের প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে উপজেলা সদরের ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
রোববার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব তথ্য জানান।
আখতার আহমেদ বলেন, প্রথম পর্যায়ে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে আসন্ন কোনো নির্বাচনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। যদিও অব্যবহৃত ইভিএমগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সে ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এদিকে নাগরিকদের সেবা আরও সহজ ও উন্নত করতে নতুন পরিকল্পনা হাতে নিচ্ছে নির্বাচন কমিশন। এ পরিকল্পনার আওতায় ছয় বছর বয়স থেকেই নাগরিকদের ব্যক্তিগত বিভিন্ন তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন ইসি সচিব।
মতামত