বাংলাদেশের নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কূটনীতিক সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।
রোববার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হবেন।
এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসাদ আলম সিয়ামের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে নতুন পররাষ্ট্র সচিব হিসেবে সালাহউদ্দিন নোমান চৌধুরীকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
২০২৫ সালের ২০ জুন থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করে আসা আসাদ আলম সিয়াম এবার দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।
অন্যদিকে, সালাহউদ্দিন নোমান চৌধুরী ২০২৫ সালের জানুয়ারি থেকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন দায়িত্ব পাওয়ার আগে তাঁকে সেখান থেকে ঢাকায় ফিরিয়ে আনা হয়। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরেও তাঁর সঙ্গে ছিলেন তিনি।
এর আগে জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ার আগে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন সালাহউদ্দিন নোমান চৌধুরী।
মতামত