বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

লালমনিহাটে ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হ‌য়ে সাবেক সেনা সদস্য নিহত

মঙ্গলবার সন্ধ্যায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার মমিনের গ্যারেজ এলাকায় বেপরোয়া গতির একটি ডাম্প ট্রাক এক‌টি মোটর সাই‌কেল কে চাপা দেয়। 

মোটর সাই‌কেল চালক পিপলু মিয়া (৪৮) নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা মোটরসাইকেলের আরোহী আমিনুল ইসলাম (৪৭) গুরুতর আহত হয়েছেন। 

নিহত পিপলু মিয়া উপজেলার কসালতলা গ্রামের সাত্তার মিয়ার ছেলে। আহত আমিনুল ইসলামও একই গ্রা‌মের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন পিপলু মিয়া ও আমিনুল ইসলাম। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আমিনুল। পথে মমিনের গ্যারেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ডাম্প ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে পিষ্ট হন পিপলু মিয়া। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন আমিনুল।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত আমিনুলকে উদ্ধার করেন। তাকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার ক‌রেন।

আদিতমারী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজীব দুর্ঘটনায় সাবেক সেনা সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাম্প ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।  এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

লালমনিহাটে ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হ‌য়ে সাবেক সেনা সদস্য নিহত

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

মঙ্গলবার সন্ধ্যায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার মমিনের গ্যারেজ এলাকায় বেপরোয়া গতির একটি ডাম্প ট্রাক এক‌টি মোটর সাই‌কেল কে চাপা দেয়। 

মোটর সাই‌কেল চালক পিপলু মিয়া (৪৮) নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা মোটরসাইকেলের আরোহী আমিনুল ইসলাম (৪৭) গুরুতর আহত হয়েছেন। 

নিহত পিপলু মিয়া উপজেলার কসালতলা গ্রামের সাত্তার মিয়ার ছেলে। আহত আমিনুল ইসলামও একই গ্রা‌মের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন পিপলু মিয়া ও আমিনুল ইসলাম। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আমিনুল। পথে মমিনের গ্যারেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ডাম্প ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে পিষ্ট হন পিপলু মিয়া। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন আমিনুল।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত আমিনুলকে উদ্ধার করেন। তাকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার ক‌রেন।

আদিতমারী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজীব দুর্ঘটনায় সাবেক সেনা সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাম্প ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।  এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream