মৌলভীবাজার জেলার কুলাউড়ার বিভিন্ন করাত কলে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় ৫টি করাত কলের(সোমিল) জন্থাংশ জব্ধ ও ১টিতে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত মংগলবার (১০নভেম্বর২৬)ভাটেরা অঞ্চলে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সক্লুসিভ ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস,
এসময় রেন্জ কর্মকর্তা রফিক মিয়া, বন বিট সদস্য ও পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। পরিবেশ ও বণ বিভাগের ভারসাম্য রক্ষার্থে এ অভিযান অভ্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা। তিনি বৈধ কাগজপত্র সংরক্ষণ করে রাখতে করাত কল (সোমিল) মালিকদের অনুরোধ জানান।
মতামত